Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি

নৈশপ্রহরীকে হত্যার পর মরদেহ চাঁদপুরে ফেলে গেল ডাকাত দল

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ১৮:১৮
নৈশপ্রহরীকে হত্যার পর মরদেহ চাঁদপুরে ফেলে গেল ডাকাত দল

ছবি: আগামীর সময়

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দোকানের সিন্দুক লুট করে নিয়ে যায়। এ ঘটনা দেখে ফেলায় কর্মরত নৈশপ্রহরী ফরিদকে (৪৪) তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করে।

আজ শনিবার সকালে পাশের জেলা চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ফরিদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি রামগঞ্জ পৌরসভার মিজি বাড়ির মো. শাহজাহানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৩টার দিকে রামগঞ্জ পৌর শহরের পাটবাজারের 'নিউ আপন শিল্পালয়' নামক স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি সাদা মাইক্রোবাসে একদল ডাকাত বাজারে ঢোকে। তারা দোকানের শাটার ভেঙে পুরো সিন্দুকটি গাড়িতে তুলে দ্রুত পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ডাকাতির বিষয়টি দেখে ফেলায় ফরিদকে অপহরণ করে ডাকাতরা। পরে তাকে হত্যা করে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পাশে ফেলে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রূপন শীল কান্নায় ভেঙে পড়েন। তিনি একজন সাধারণ ব্যবসায়ী। ডাকাতরা তার দোকানের সিন্দুকসহ স্বর্ণ ও রুপার অলংকার নিয়ে গেছে, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনায় তিনি নিঃস্ব হয়ে গেছেন বলে দাবি করেন।

চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক ইমারত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানালেন, সকালে অজ্ঞাতপরিচয় মরদেহটি উদ্ধার করা হলেও পরে পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে হাসপাতালের মর্গে। পুলিশ নিহতের পরিবারকে হাজীগঞ্জ থানায় যোগাযোগ করতে বলেছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানালেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

তিনি আরও উল্লেখ করেন, বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং অপরাধীদের শনাক্তে কাজ শুরু হয়েছে। নৈশপ্রহরীর মরদেহ উদ্ধারের ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা হতে পারে বলে তার ভাষ্য। সব মিলিয়ে পুরো বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি মন্তব্য করেন।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৯

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise