Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কয়রায় ওষুধ ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার ১

কয়রা (খুলনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ২১:৪৫
শেয়ার করুন:
কয়রায় ওষুধ ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার ১

গ্রাফিকস: আগামীর সময়

খুলনার কয়রায় ওষুধ ব্যবসায়ী ভবতোষ মৃধা হত্যা মামলায় জলিল মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সঞ্জয় পাল কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার জলিল মোল্লা উপজেলার সাতহালিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে থানায় নেওয়া হয়েছে।

কয়রা থানার ওসি মো. শাহ আলম জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা ও ব্যক্তিগত বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৭ মে গভীর রাতে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত হন ভবতোষ মৃধা (৪২)। হামলায় আহত হন তার স্ত্রী বিভা মৃধাও। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা মাটির ঘরের ভিটা কেটে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ভবতোষকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ১৯ মে রাতে নিহতের বোন বুলু রানী মণ্ডল কয়রা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হলেও জমিজমাসংক্রান্ত বিরোধকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, একই এলাকার মৃত সবুর মোড়ল ও তার ছেলে শামীম মোড়লের সঙ্গে ভবতোষ মৃধাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। জীবিত অবস্থায় সবুর মোড়ল ও শামীম মোড়ল বিভিন্ন সময় ভবতোষকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের দুই দিন আগে ভবতোষের ওষুধের দোকানে গিয়ে শামীম মোড়ল, ফেরদাউস গাজী, জলিল মোল্লা, ওসমান ও ওমর ফারুক তাকে হত্যার হুমকি দেন। প্রতিবেশী জাহাঙ্গীরও ভবতোষকে প্রাণনাশের আশঙ্কার বিষয়ে সতর্ক করেছিলেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

বাদীপক্ষের ধারণা, উল্লিখিত ব্যক্তিরা সহযোগীদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন।

কয়রাহত্যাকাণ্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব

    ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব