Agamir Somoy E-Paper
শনিবার, ২০ জুন, ২০২৬
আগামীর সময়
জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ
শনিবার, ২০ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘আল্লাহ নিয়েও যায় না, এদের অত্যাচার থেকেও বাঁচায় না’

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ২০:৪৭
‘আল্লাহ নিয়েও যায় না, এদের অত্যাচার থেকেও বাঁচায় না’

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছেলে ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় বৃদ্ধ দম্পতি— আগামীর সময়

বয়সের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধ। দুই হাতে ক্রাচে ভর দিয়ে ধীরে ধীরে বের হচ্ছেন থানা থেকে। সঙ্গে স্ত্রী। তার হাতে কিছু কাগজপত্র, চোখে ক্লান্তি আর অসহায়ত্বের ছাপ। কাছে গিয়ে কারণ জানতে চাইলে কণ্ঠ ভারী হয়ে ওঠে বৃদ্ধ তসির উদ্দীনের। দীর্ঘশ্বাস ফেলে তিনি জানালেন, নিজের সন্তান ও তাদের স্ত্রীদের নির্যাতন ও আচরণে অতিষ্ঠ হয়ে থানায় এসেছেন তারা।

থানার সামনে দাঁড়িয়ে তাদের চোখে শুধু একটাই আশা— এই কষ্টের জীবনে হয়তো শেষ পর্যন্ত আইনই কিছুটা স্বস্তি এনে দেবে। কাঁপা কণ্ঠে তিনি হতাশা প্রকাশ করলেন, ‘আর সহ্য হয় না বাবা… আল্লাহ নিয়েও যায় না। এদের অত্যাচার থেকেও বাঁচায়ও না। দেখি পুলিশে কি করে।’

ঘটনাটি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ধর্মগড় ইউনিয়ন ধুল ঝাড়ি গ্রামের।

আরও পড়ুন

ফের হরমুজ বন্ধ করল ইরান

২০ জুন ২০২৬

আজ শনিবার দুপুরে বৃদ্ধ দম্পতির ছেলে মোকবুল হোসেন ও তার স্ত্রী আমেনা খাতুন এবং আরেক ছেলের (আশরাফুল) স্ত্রী আনুর বিরুদ্ধে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগে উল্লেখ করেন, আসামিরা প্রায়ই তাদের গালিগালাজসহ শারীরিক নির্যাতন করেন। তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদও করতে চায়। সর্বশেষ তাদের ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের হতে দেননি। এমনকি চিকিৎসাও নিতে দেননি। তারা কৌশলে শনিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃদ্ধ তসিরউদ্দিনের অভিযোগ, ছেলেদের বিয়ের পর থেকে তারা আলাদা। তারা (মা-বাবা) খুব কষ্ট করে আত্মীয়স্বজনসহ বিভিন্ন মানুষের কাছে সহায়তা নিয়ে জীবিকা নির্বাহ করেন। নিজের বাড়িতে থাকেন। এটাই সহ্য করতে পারেন না দুই ছেলের বউ।

তসিরউদ্দীন আরও জানালেন, ছেলের বউরা চায় তারা যেন তাদের বাড়ি ছেড়ে চলে যান। এ কারণে তারা তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করছে। তসিরউদ্দীনের আশা, পুলিশ তাদের সঠিক বিচার করবে।

এ বিষয়ে ছেলে মোকবুল হোসেনের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। অনেক সময় তার জন্য অপেক্ষা করেও খোঁজ মেলেনি। অন্যদিকে তসিরউদ্দীনের ছেলের বউ আনু ও আমেনা খাতুন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম শনিবার সন্ধ্যায় জানালেন, অভিযোগ পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওরাণীশংকৈলবৃদ্ধ দম্পতি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২০ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ২
    অস্ট্রেলিয়া
    ০
    ২০ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    স্কটল্যান্ড
    ০
    মরক্কো
    ১
    ২০ জুন ২০২৬
    সকাল ৬:৩০ টা
    ব্রাজিল
    ৩
    হাইতি
    ০
    ২০ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    তুরস্ক
    ০
    প্যারাগুয়ে
    ১
    ২০ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    নেদারল্যান্ডস
    ০
    সুইডেন
    ০
    মরিচা ধরা মেশিনে থমকে গেছে হাজারো শ্রমিকের জীবন

    মরিচা ধরা মেশিনে থমকে গেছে হাজারো শ্রমিকের জীবন

    ২০ জুন ২০২৬, ০০:১৯

    শিক্ষালোক সম্মাননা পেলেন তিন গুণীজন

    শিক্ষালোক সম্মাননা পেলেন তিন গুণীজন

    ২০ জুন ২০২৬, ০০:৫৫

    পুরনো ভয় সরে গিয়ে নতুন ভয়

    পুরনো ভয় সরে গিয়ে নতুন ভয়

    ২০ জুন ২০২৬, ০০:০১

    পুশইনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসমুখী মিছিল

    পুশইনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসমুখী মিছিল

    ২০ জুন ২০২৬, ০০:৪৯

    ৩০ বছর পরও বয়স কমে!

    ৩০ বছর পরও বয়স কমে!

    ২০ জুন ২০২৬, ০০:০১

    বুর্গেনস্টকের কুয়াশা, শান্তি কি মরীচিকা?

    বুর্গেনস্টকের কুয়াশা, শান্তি কি মরীচিকা?

    ২০ জুন ২০২৬, ০০:০১

    জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ

    জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ

    ২০ জুন ২০২৬, ০৪:২২

    রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ মারা গেছেন

    রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ মারা গেছেন

    ২০ জুন ২০২৬, ০১:৫৩

    বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

    বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

    ২০ জুন ২০২৬, ০১:৪১

    বড়লেখা সীমান্তে গুলিসহ দুইটি ভারতীয় এয়ারগান জব্দ

    বড়লেখা সীমান্তে গুলিসহ দুইটি ভারতীয় এয়ারগান জব্দ

    ২০ জুন ২০২৬, ০১:৩২

    শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল

    শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল

    ২০ জুন ২০২৬, ০১:০৪

    বিমানবন্দরে অভিষেককে ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীরা

    বিমানবন্দরে অভিষেককে ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীরা

    ২০ জুন ২০২৬, ০৪:২৭

    সবাইকে বোকা বানিয়ে মনোরেলে অদ্ভুত ধোঁকাবাজি

    সবাইকে বোকা বানিয়ে মনোরেলে অদ্ভুত ধোঁকাবাজি

    ২০ জুন ২০২৬, ০৬:৫০

    ৯৬ বছর পর টানা দুই জয় যুক্তরাষ্ট্রের

    ৯৬ বছর পর টানা দুই জয় যুক্তরাষ্ট্রের

    ২০ জুন ২০২৬, ০৩:০৫

    পাটুরিয়া ঘাটে নদীর পাড়ে ঝুলে পড়ল বাস, অল্পের জন্য রক্ষা

    পাটুরিয়া ঘাটে নদীর পাড়ে ঝুলে পড়ল বাস, অল্পের জন্য রক্ষা

    ২০ জুন ২০২৬, ০৪:২২

    advertiseadvertise