Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাতিয়ার ইসলাম চরে অবৈধ নদী ঘেরে অভিযান, আটক ১৭

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ২২:৫৩
হাতিয়ার ইসলাম চরে অবৈধ নদী ঘেরে অভিযান, আটক ১৭

আটকরা— সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার ইসলাম চর সংলগ্ন নদীতে অবৈধভাবে ঘের তৈরি করে বিপুল পরিমাণ মাছ শিকারের অভিযোগে ১৭ জনকে আটক করেছে নলচিরা নৌ-পুলিশ ও বনবিভাগের যৌথ দল।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে ইসলাম চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আটক ব্যক্তিদের নিয়ে নলচিরা নৌ-ঘাটে পৌঁছায় যৌথ অভিযানের দল। আজ বুধবার রাতে তাদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ১৭ জন প্রাপ্তবয়স্ক। তারা নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর তরবালি এলাকা এবং কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের বাসিন্দা। বাকি পাঁচজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।

আরও পড়ুন

সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ

০৫ আগস্ট ২০২৬

নৌ-পুলিশ ও নলচিরা বনবিভাগ সূত্রে জানা যায়, হাতিয়ার ইসলাম চর এলাকায় বহিরাগত প্রভাবশালী মৎস্যজীবীরা স্থানীয় বনের কেওড়া ও গেওয়া গাছ এবং ডাল কেটে নদীতে অবৈধ ঘের তৈরি করে বিপুল পরিমাণ মাছ শিকার করছিলেন। এসব ঘেরের কারণে বোলগেট, কার্গোসহ বিভিন্ন নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। এছাড়া ঘেরে বালি ও পলি জমে নদীর নাব্যতা কমে যাচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রকৃত জেলেরা উন্মুক্ত নদীতে মাছ ধরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

নলচিরা রেঞ্জের বিট কর্মকর্তা বাবুল হক বলেছেন, ‘বহিরাগত এসব অভিযুক্তরা ইসলাম চরে অবৈধভাবে বনের কেওড়া ও গেওয়া গাছ কেটে নদীতে ঘের তৈরি করে মাছ শিকার করছে। তাই তাদেরকে আটকের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।’

হাতিয়া উপজেলার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, নদীতে অবৈধ ঘের তৈরির কারণে বোলগেট, কার্গোসহ বিভিন্ন নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘অবৈধ চর ঘেরা জাল ও মৎস্য আইনের ৫(১) ধারায় মামলা দিয়ে তাদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।’


হাতিয়ানোয়াখালীআটক ১৭
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ