Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টুঙ্গিপাড়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্যমূল্যের আশায় কৃষকরা

টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৪:১৭
টুঙ্গিপাড়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্যমূল্যের আশায় কৃষকরা

পাট কেটে জাগ দিচ্ছেন কৃষকেরা। ছবি: আগামীর সময়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলনে উজ্জীবিত কৃষকরা। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত, রোগবালাইয়ের কম প্রকোপ এবং কৃষি বিভাগের নিয়মিত কারিগরি পরামর্শে উপজেলার প্রায় সব ইউনিয়নেই আশানুরূপ ফলন হয়েছে পাটের।

এরইমধ্যে পাট কাটা, জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজ শুরু করেছেন অনেক কৃষক। তবে উৎপাদনের সুফল পেতে ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

উপজেলার পাটগাতী, গোপালপুর, ডুমুরিয়া, কুশলী, বর্ণী ও গিমাডাঙ্গাসহ বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ জমিতে এবার আবাদ হয়েছে পাটের।

কৃষকদের ভাষ্য, অনুকূল আবহাওয়া ও আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে পাটের গাছ লম্বা হয়েছে এবং আঁশের মানও ভালো। ফলে উৎপাদন নিয়ে তারা আশাবাদী।

কুশলী ইউনিয়নের কৃষক নুর ইসলাম শেখ জানিয়েছেন, অনুকূল আবহাওয়ার কারণে এবার পাটের বৃদ্ধি খুব ভালো হয়েছে। গাছ লম্বা হয়েছে এবং আঁশের মানও উন্নত। বাজারে ভালো দাম পাওয়া গেলে উৎপাদন খরচ মিটিয়ে লাভ করা সম্ভব হবে।

একই ইউনিয়নের কৃষক অমল বৈরাগী জানিয়েছেন, উন্নত জাতের বীজ ব্যবহার করে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষ করেছেন। গত বছরের তুলনায় এবার ফলন বেশি হয়েছে। এখন ন্যায্যমূল্য পেলেই তাদের পরিশ্রম সার্থক হবে।

আরও পড়ুন

গাংনীতে চাচার হাসুয়ার কোপে প্রাণ গেল ভাতিজার

২৮ জুলাই ২০২৬

গোপালপুর ইউনিয়নের কৃষক সুশান্ত বিশ্বাস বলেছেন, ‘ফলন ভালো হলেও শ্রমিকের মজুরি অনেক বেড়েছে। বাজারে ভালো দাম পাওয়া গেলে উৎপাদন ব্যয় মিটিয়ে লাভ করা সম্ভব হবে।’

টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানিয়েছেন, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৫৭১ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এতে ৫ হাজার ৮৫৫ জন কৃষক পাট চাষে যুক্ত রয়েছেন। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে প্রায় ৪ হাজার ৬৩৪ দশমিক ৪৫ মেট্রিক টন পাট উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

তিনি জানান, এবার উপজেলায় ফলনশীল তোষাপাট-৮ (বারি-১) এবং জেআরও মহারাষ্ট্র (বঙ্কিম) জাতের পাটের আবাদ হয়েছে। উন্নত জাতের বীজ, অনুকূল আবহাওয়া এবং কৃষকদের আন্তরিক পরিচর্যার কারণে ফলন অত্যন্ত ভালো হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

এই কৃষি কর্মকর্তা বলেছেন, পাট বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থা আরও উন্নত করা গেলে কৃষকরা বেশি লাভবান হবেন। এতে পাট চাষে তাদের আগ্রহও আরও বাড়বে।

পাটকৃষকটুঙ্গিপাড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা