Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

পরিচ্ছন্নতাকর্মীদের টাকা পেলেন অফিস সহকারীরাও

এস এম আমিনুল ইসলাম, খুলনা
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:০৮
পরিচ্ছন্নতাকর্মীদের টাকা পেলেন অফিস সহকারীরাও

গ্রাফিকস: আগামীর সময়

ঈদ উপহার হিসেবে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাথাপিছু ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে পরিচ্ছন্নতাকর্মী না হলেও ঈদুল ফিতরে অনুদানের সেই অর্থ পেয়েছেন  খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অফিস সহকারী মো. আনোয়ার হোসেন। শুধু তিনিই নন; গত দুটি ঈদে কেসিসির ১ হাজার ৪১৮ জনের মধ্যে আর্থিক অনুদান বিতরণ হয়েছে। বরাদ্দপত্রের কাগজে এই সহায়তা শুধু পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে দেওয়ার নির্দেশনা থাকলেও বাস্তবে তা পেয়েছেন অফিস সহকারী, অফিস সহায়ক, কনজারভেন্সি সুপারভাইজর, বহিরাগত শ্রমিক, গাড়িচালক, ভ্যানমিস্ত্রি, মালী ও অন্যান্য পদের কর্মচারীরাও। তবে পরিচ্ছন্নতাকাজে নিয়োজিত থেকেও অনুদান না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন অনেকে।

দুটি ঈদে কেসিসিতে ১ হাজার ৪৫৬ পরিচ্ছন্নতাকর্মীর অনুকূলে অনুদান এসেছে মোট ৭২ লাখ ৮০ হাজার টাকা। ঈদুল ফিতরে ৭২৮ পরিচ্ছন্নতাকর্মীর অনুকূলে বরাদ্দ আসে ৩৬ লাখ ৪০ হাজার টাকা। বিতরণ করা অনুদানের মাস্টাররোল শিট অনুযায়ী, ৫২ ঝাড়ুদার, ২১ মেথর, ১৭১ নর্দমা শ্রমিক, ১২৩ পরিচ্ছন্নতাকর্মীর পাশাপাশি ১৮২ বহিরাগত শ্রমিক, ৭ অফিস সহকারী, ১৪ অফিস সহায়ক, ৩৪ কনজারভেন্সি সুপারভাইজর, ১৬ চালক, একজন ভ্যানমিস্ত্রি, একজন ভ্যানমিস্ত্রির সহকারী, একজন ফগার মিস্ত্রি, একজন ফগারচালক, ৪ ডোম, ৪৩ ট্রাকশ্রমিক, ২৬ স্প্রে-ম্যান, একজন দারোয়ান ও একজন হেলপার অনুদানের এই অর্থ পেয়েছেন।  একইভাবে ঈদুল আজহায় একই সংখ্যক কর্মীর অনুকূলে ৩৬ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিতরণ করা অনুদানের মাস্টাররোল শিট অনুযায়ী, ৫৮ ঝাড়ুদার, ২০ মেথর, ১৮৩ নর্দমাশ্রমিক, ১৩৯ পরিচ্ছন্নতাকর্মী, ১৫৭ বহিরাগত শ্রমিক, ৩৫ কনজারভেন্সি সুপারভাইজর, ৩৯ চালক, ২৪ স্প্রে-ম্যান, ৪৪ ট্রাকশ্রমিক, ৭ ক্লিনার, ৩ মালী, ৪ মেকানিক্যাল সহকারী, একজন ভ্যানমিস্ত্রি, একজন ভ্যানমিস্ত্রির সহকারী, একজন ফগার মিস্ত্রি ও ৩ ডোম অনুদান পেয়েছেন।

এ ছাড়া ১৪ অফিস সহায়ক, ৬৯ কনজারভেন্সি সুপারভাইজার, ৩৩৯ বহিরাগত শ্রমিক, ৫৫ গাড়িচালক, মালী, ভ্যানমিস্ত্রি ও সহকারী এবং মেকানিক্যাল সহকারীরাও অনুদান পেয়েছেন।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কনজারভেন্সি সুপারভাইজিং ইন্সপেক্টর শেখ মহিউদ্দিন হোসেনসহ সুবিধাবঞ্চিত কয়েকজন কর্মচারী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর অনুদান প্রকৃত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বরাদ্দ হলেও নির্দেশনা অনুসরণ করা হয়নি। কিন্তু পরিচ্ছন্নতা কাজে সরাসরি জড়িত থাকার পরও তারা অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

তবে অনিয়মের কথা স্বীকার করে সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেছেন, ঈদুল ফিতরে করপোরেশনের সাধারণ শাখা থেকে কনজারভেন্সি বিভাগের জনবলের তালিকা চাওয়া হয়েছিল। তখন না বুঝেই এই বিভাগে কর্মরত ৭২৮ জন জনবলের তালিকা দেওয়া হয়। পরে সেই তালিকা অনুযায়ীই সবাই অনুদান পেয়েছেন। ঈদুল আজহায় সঠিকভাবেই বিতরণ হয়েছে বলে দাবি করেছেন এই কর্মকর্তা।

পরিচ্ছন্নতাকর্মীঅফিস সহকারীপ্রধানমন্ত্রীতারেক রহমানকেসিসিপ্রধানমন্ত্রীর ঈদ উপহার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise