ঈদ উপহার হিসেবে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাথাপিছু ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে পরিচ্ছন্নতাকর্মী না হলেও ঈদুল ফিতরে অনুদানের সেই অর্থ পেয়েছেন
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অফিস সহকারী মো. আনোয়ার হোসেন। শুধু তিনিই নন; গত দুটি ঈদে কেসিসির ১ হাজার ৪১৮ জনের মধ্যে আর্থিক অনুদান বিতরণ হয়েছে। বরাদ্দপত্রের কাগজে এই সহায়তা শুধু পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে দেওয়ার নির্দেশনা থাকলেও বাস্তবে তা পেয়েছেন অফিস সহকারী, অফিস সহায়ক, কনজারভেন্সি সুপারভাইজর, বহিরা...