Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফুলবাড়িয়া

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ২১:৫২
নিখোঁজের একদিন পর পুকুরে মিলল পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ

গ্রাফিকস: আগামীর সময়

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের একদিন পর আব্দুল কাদের জিলানী (২৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালাদহ ইউনিয়নের বড়ইপাড়া গ্রামের মসজিদসংলগ্ন তনু হাজির পুকুরের পাকা ঘাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত কাদের জিলানী কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি গ্রামে ঘুরে ঘুরে শৌচাগার, বাসাবাড়ির মলমূত্র ও আবর্জনা পরিষ্কারের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর কাদের আর বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার দুপুরে বড়ইপাড়া মসজিদসংলগ্ন পুকুরঘাটে তার ব্যবহৃত বালতি, কোদাল ও গামছা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি তার পরিবারকে জানানো হলে স্বজনেরা সেখানে আসেন। পরে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে দুই ব্যক্তি পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘাটের নিচে পানিতে কাদেরের মরদেহ পাওয়া যায়।

কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানিয়েছেন, কাদের শৌচাগারসহ বাসাবাড়ির ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করতেন। বুধবার বিকেলেও তাকে বড়ইপাড়া গ্রামের তনু হাজির পুকুরঘাটে কাজের সরঞ্জাম নিয়ে বসে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। বৃহস্পতিবার একই স্থানে তার ব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকায় সন্দেহ হয়। পরে পুকুরে খোঁজ করে মরদেহ পাওয়া গেছে।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসানের ভাষ্য, কাদের গ্রামে ঘুরে মানুষের টয়লেট পরিষ্কারের কাজ করতেন। পুকুরের ঘাটের নিচে পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ফুলবাড়িয়াপরিচ্ছন্নতাকর্মীমরদেহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!