Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গেটের তালা ভেঙে কলেজ মাঠে পশুর হাট সাবেক ছাত্রদল নেতার

কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ২২:০৯
গেটের তালা ভেঙে কলেজ মাঠে পশুর হাট সাবেক ছাত্রদল নেতার

কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মাঠে ঈদুল আজহা উপলক্ষে  কোরবানির পশুর হাট বসানোকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গেটের তালা ভেঙে মাঠে হাট বসানো হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন তদন্তের কথা জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার থানাহাট বাজারের ইজারাদার ও কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক জিহাদ ফেরদৌস চমক কলেজ মাঠে পশুর হাটের আয়োজন করেন। চলতি অর্থবছরে তিনি ১০ লাখ ৭০ হাজার টাকায় থানাহাট বাজার ইজারা নিয়েছেন।

রবিবার দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে আনা গরু ও ছাগল কলেজ মাঠে এনে বেঁধে কেনাবেচা শুরু হয়। এর আগে কয়েকদিন ধরে হাট বসানোর প্রস্তুতি ও প্রচারণা চালানো হয়। কলেজের প্রধান ফটকেও হাট উপলক্ষে অস্থায়ী গেট নির্মাণ করা হয়।

জিহাদ ফেরদৌস চমকের দাবি, জেলা প্রশাসকের কার্যালয়ে ৫০ হাজার টাকা জমা দিয়ে তিনি কলেজ মাঠে হাট বসানোর অনুমোদন নিয়েছেন। তার ভাষ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের জানিয়েই তিনি হাটের আয়োজন করেছেন।

তবে চিলমারী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবল হায়দার চৌধুরী জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষ মাঠে হাট বসানোর কোনো অনুমতি দেয়নি। হাট বন্ধে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, রাতে আয়োজকরা গেটের তালা ভেঙে মাঠে খুঁটি স্থাপন করেছেন। প্রশাসনকে জানানো ছাড়া তার আর কিছু করার ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। তার কাছে লিখিত অভিযোগও পৌঁছায়নি। তবে খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।

‘শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাট বসানো আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে’—হুঁশিয়ারি উচ্চারণ করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

ছাত্রদলপশুর হাটঈদুল আজহা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?