Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিজিবির বিরুদ্ধে কৃষককে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৯:৩১
বিজিবির বিরুদ্ধে কৃষককে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ

সংবাদ সম্মেলনে কথা বলছেন রফির মা লাইলী বেগম

ঝিনাইদহের মহেশপুরে বাঘাডাঙ্গা গ্রামের কৃষক রফিকুল ইসলাম রফি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিকল্পিতভাবে অস্ত্র মামলায় তাকে ফাঁসিয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রফির মা লাইলী বেগম এ অভিযোগ তুলে ধরেন।

তার দাবি, ৩ জুন বাঘাডাঙ্গা গ্রামের ব্যানাকুড় মাঠ এলাকা থেকে রফিকুল ইসলাম রফিকে একটি বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার দেখিয়ে মামলা করে মহেশপুর ৫৮ বিজিবি, তবে এটি সম্পূর্ণ সাজানো ঘটনা।

লিখিত বক্তব্যে লাইলী বেগম বললেন, রফিকুল ইসলাম কোনো অস্ত্র ব্যবসায়ী বা সন্ত্রাসী নন, তিনি একটি আলোচিত জোড়া হত্যা মামলার বাদী হওয়ায় প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৭ জানুয়ারি সীমান্ত এলাকায় রফির ভাই শামীম ও চাচা মন্টু হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার বাদী তিনি। ওই মামলার আসামিরা দীর্ঘদিন ধরে মামলা তুলে নিতে চাপ ও হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগ করা হয়।

লাইলী বেগম আরও জানান, ঘটনার দিন সকালে রফি নিজের জমিতে গবাদিপশুর জন্য নেপিয়ার ঘাস কাটতে যান। বাড়ি ফেরার পথে বিজিবির একটি টহল দল তার মোটরসাইকেলের গতি রোধ করে। তার দাবি, তল্লাশির সময় কোনো অবৈধ বস্তু পাওয়া যায়নি, পরে তাকে ঘাসক্ষেতের ভেতরে নিয়ে গিয়ে ভারতীয় একটি পলিথিনে মোড়ানো অস্ত্র উদ্ধার দেখিয়ে মামলায় জড়ানো হয়।

তিনি অভিযোগ করেন, জোড়া হত্যা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এর আগেও রফির ওপর হামলার চেষ্টা হয়েছে। গত বছরের ১১ মে তাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ সময় রফির বোন জেসমনি আরা, মেয়ে লাকি বেগম, স্বজন আব্দুল আলীম, সোহরাব হোসেন, ইছাহাক সরদার, মহসিন আলী ও চঞ্চল হোসেন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অস্ত্র উদ্ধারের ঘটনাটি সত্য। রফিকুল ইসলামের কাছ থেকেই বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাকে ফাঁসানোর অভিযোগের কোনো ভিত্তি নেই।’

এদিকে, একই ঘটনায় অস্ত্র উদ্ধারের স্থান নিয়ে বিজিবির দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতির অভিযোগ উঠেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তল্লাশির সময় রফিকুল ইসলামের দেহ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তবে বিজিবির পরবর্তী সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্রটি তার নেপিয়ার ঘাসক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারস্থল নিয়ে এই ভিন্ন তথ্যকে কেন্দ্র করে এলাকায় প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রফির বোন জেসমনি আরা, মেয়ে লাকি বেগম, স্বজন আব্দুল আলীম, সোহরাব হোসেন, ইছাহাক সরদার, মহসিন আলী ও চঞ্চল হোসেন।

ঝিনাইদহমহেশপুরবিজিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!