Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পার্বতীপুরে কমিউনিটি ক্লিনিকের দুরবস্থা

মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৯
পার্বতীপুরে কমিউনিটি ক্লিনিকের দুরবস্থা

ক্লিনিকে তালা ঝুলছে। চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন গ্রামের মানুষ। কোথাও ভবনের ছাদ ও দেয়াল জীর্ণ, কোথাও স্যানিটেশন ব্যবস্থার দুরবস্থা। এর সঙ্গে রয়েছে ওষুধের সংকট। দিনাজপুরের পার্বতীপুরে প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য গড়ে তোলা কমিউনিটি ক্লিনিকগুলোয় এমন নানা সমস্যায় ভুগছেন প্রত্যন্ত এলাকার মানুষ।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পার্বতীপুরের ১০টি ইউনিয়নে ৪০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। প্রতিটিতে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার দায়িত্ব পালন করেন। এ ছাড়া স্বাস্থ্য সহকারী সপ্তাহে তিন দিন এবং পরিবার পরিকল্পনা সহকারী দুই দিন সেবা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি ক্লিনিকে চার মাসে দুই কার্টন করে ওষুধ বরাদ্দ দেওয়া হয়। ৪০টি ক্লিনিকে চার মাসে বরাদ্দের পরিমাণ ৮০ কার্টন। অথচ প্রতিটি ক্লিনিকে চার কার্টন করে ওষুধ প্রয়োজন হলে মোট চাহিদা দাঁড়ায় ১৬০ কার্টন। অর্থাৎ, প্রতি চার মাসে ঘাটতি ৮০ কার্টন। বছরে তিন দফায় বরাদ্দ আসে ২৪০ কার্টন, যেখানে মোট চাহিদা ৪৮০ কার্টন। ফলে বছরে ঘাটতি থাকছে ২৪০ কার্টন— চাহিদার অর্ধেক ওষুধ পাচ্ছে না।

সরেজমিনে রামপুর ইউনিয়নের বাসুপাড়া কমিউনিটি ক্লিনিকটি তালাবদ্ধ পাওয়া যায়। আশপাশে সিএইচসিপিকেও দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, মাসের অধিকাংশ দিন ক্লিনিকটি বন্ধ থাকে। এর একটি বড় অংশ বেদখল হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা বেলাল হোসেনের দাবি, তিনি কখনোই এ ক্লিনিক থেকে নিয়মিত চিকিৎসাসেবা পাননি। আমাশয়, ডায়রিয়া, সর্দি, কাশি ও জ্বরের ওষুধও মেলে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শরিফুল রেজওয়ান বলেছেন, উত্তর সালন্দর (চাকলা) কমিউনিটি ক্লিনিকে জনবল সংকট রয়েছে। ওষুধের বরাদ্দ বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফুলেরঘাট ক্লিনিকের জায়গা দখলের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পার্বতীপুরদিনাজপুরক্লিনিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব