Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টানা বৃষ্টিতে গাংনীর সড়কে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ২৩:২৪
টানা বৃষ্টিতে গাংনীর সড়কে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

টানা বৃষ্টিতে কাজীপুর ইউনিয়নের ভবানীপুর থেকে বেতবাড়ীয়া সড়কের একটি অংশে দেখা দিয়েছে ভাঙন। ছবি: আগামীর সময়

মেহেরপুরের গাংনী উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টিতে কাজীপুর ইউনিয়নের ভবানীপুর থেকে বেতবাড়ীয়া সড়কের একটি অংশে দেখা দিয়েছে ভাঙন। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টিতে ভবানীপুর থেকে বেতবাড়ীয়া সড়কের একটি অংশ ভেঙে যাওয়ায় যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ভারী যানবাহন তো দূরের কথা, মোটরসাইকেল নিয়েও চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো সড়ক আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভবানীপুর গ্রামের বাসিন্দা ফিরোজ আহমেদ বলছিলেন, ‘টানা বৃষ্টিতে রাস্তা একেবারে ভেঙে গেছে। মানুষ যানবাহন নিয়ে চলাচল করতে পারছে না। যে কোনো সময় রাস্তাটি একেবারে ভেঙে দুই ভাগ হয়ে যেতে পারে। যতটুকু মানুষ চলাচল করছে, চরম আতঙ্কের নিয়েই। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি, অতি দ্রুত রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়া হোক।’

অটোরিকশাচালক আনছার আলী জানাচ্ছিলেন, ‘রাস্তা ভাঙা থাকলে চরম ভয় ও আতঙ্ক নিয়েই চলাচল করতে হয়। রাতে সবচেয়ে বেশি দুর্ঘটনার ভয় হয়। দিনের বেলায় দেখে চলতে পারি, কিন্তু রাতে আলোর মধ্যেও অনেক সময় স্পষ্ট দেখা যায় না। তখন দুর্ঘটনায় পড়তে হয়। ভবানীপুরের মধ্যে যে রাস্তাটি ভেঙে গেছে, তা চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া দরকার।’

ট্রাকচালক সাব্বির হোসেনের অভিযোগ, ‘ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে। টানা বৃষ্টিতে রাস্তাটির অনেকটা ভেঙে গেছে। এবার আবার বৃষ্টি হলে পুরো অংশ আলাদা হয়ে যাবে। এখন মানুষ কোনোরকমে যাতায়াত করছে, কিন্তু রাত হলে ভয় আরও বেড়ে যাবে। বর্তমানে যে অবস্থা দেখলাম, মেরামত না হওয়া পর্যন্ত এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারবে না।’

গাংনী উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান আশ্বস্ত করছিলেন, ‘ভবানীপুর থেকে বেতবাড়ীয়া সড়কের একটি স্থানে ভাঙনের তথ্য পেয়েছি। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা দ্রুত মেরামতের কাজ শুরু করব।’

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের ভাষ্য, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে সড়কটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

মেহেরপুরসড়কে ভাঙনঝুঁকিপূর্ণ সড়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি