Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ওবায়দুল কাদেরের বাড়ি এখন নীরব ধ্বংসস্তূপ

নোয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৭:০৯
ওবায়দুল কাদেরের বাড়ি এখন নীরব ধ্বংসস্তূপ

ছবি: আগামীর সময়

একসময় যে বাড়িটি মুখর থাকত হাজারও নেতাকর্মীর কোলাহলে, সেই বাড়িটি আজ নীরব। উঠানে নেই কোনো ভিড়, বারান্দায় নেই রাজনৈতিক শোরগোল, ফটকের সামনে আর থামে না গাড়ির বহর। পোড়া দেয়াল, বিধ্বস্ত ফাঁকা ঘর, আর নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে বাড়িটি।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের ফজলুল হক মিয়া বাড়ি। এ বাড়িতেই জন্ম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের। তার সঙ্গে এই বাড়িতেই বড় হয়েছেন আরও ১০ ভাই-বোন। পুরো এলাকায় বাড়িটি পরিচিত ‘ওবায়দুল কাদেরের বাড়ি’ নামে।

স্থানীয়রা জানিয়েছেন, একসময় বাড়িটির সামনে দিন-রাত সরকারি আমলা, ঠিকাদার, নেতাকর্মীদের উপস্থিতি ছিল। ওবায়দুল কাদের আসলে সবাই তার বাবা-মায়ের কবর জিয়ারত করতে হুমড়ি খেয়ে পড়ত। দূর-দূরান্ত থেকে মানুষ আসত নেতাকে দেখতে। নির্বাচনের সময় বাড়িটি হয়ে উঠত রাজনৈতিক কেন্দ্রবিন্দু। স্থানীয়দের কাছে এটি ছিল ক্ষমতা, প্রভাব আর রাজনৈতিক পরিচয়ের প্রতীক।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বাড়িটিতে। এরপর থেকে বাড়িটি জনশূন্য।

ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার আলোচিত সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা থাকতেন এই বাড়িতেই। পরিবারের আরেক সদস্য শাহাদাত মিয়াও থাকতেন এখানে। তাদের ঘিরেই পরিচালিত হত স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড। 

এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলছিলেন, ‘কাদেরের বাবা মোশারেফ হোসেন ১১ ছেলে-মেয়েকে নিয়ে আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তার পরিবারটি ছিল খুবই সাধারণ। একসময় সেখানে ছিল দুটি চারচালা টিনের ঘর। পরে রাজনৈতিক ও সামাজিক অবস্থান বদলের সঙ্গে বাড়িতেও আসে পরিবর্তন। কাদের মির্জা নির্মাণ করেন একতলা ভবন। তবে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর ছিল না। এলাকায় আসলে ছোট ভাইয়ের ঘরেই থাকতেন।’

ওবায়দুল কাদেরের পরিবারের সদস্য সুরাইয়া বেগম বলেছেন, ‘এক সময় আমাদের ঘরের পাশে পুলিশ পাহারায় থাকত। এখন আমরা সব সময় ভয়ে থাকি। দিনের বেলায় উৎসুক মানুষ আসে বাড়িতে। কেউ ছবি তোলে, কেউ ভিডিও করে। তবে তারা কোনো সমস্যা করে না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখন আর আসে না এই বাড়িতে।

ওবায়দুল কাদেরের ছোট বোন রোকেয়া বেগমের ভাষায়, ‘৫ আগস্টের পর দুইবার বাবার বাড়ি দেখতে গেছি। সময়টা খুবই বেদনাদায়ক। এটা শুধু ওবায়দুল কাদের বা মির্জার বাড়ি নয়, এটা আমাদের শেকড়। এখানে বাবা-মায়ের স্মৃতি জড়িয়ে আছে। এখন সেখানে গেলে বুকটা ভেঙে যায়।’

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলছেন, ‘৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষ বসুরহাট বাজার থেকে গণমিছিল নিয়ে ওবায়দুল কাদেরের বাড়ির দিকে যায়। একপর্যায়ে বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। দ্বিতীয় দফায় জেলা শহর মাইজদী থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আগের দিন ঘোষণা দিয়ে পরদিন সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনার পর আমরা ওই বাড়িতে যাইনি, কোনো খোঁজখবরও নিইনি।’

ওবায়দুল কাদেরবাড়িরাজনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!