Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বেরোবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ২১:১১
শেয়ার করুন:
বেরোবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি

বেরোবির প্রধান ফটকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে ছাত্রদলের নেতাকর্মীরা— আগামীর সময়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনার জের ধরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দুই দলই। বেরোবির প্রধান ফটকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় ছাত্রদল। ছাত্রশিবির নগরীর লালবাগ থেকে শাপলা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।

গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। এই ঘটনার জের ধরে আজ মঙ্গলবার পৃথক কর্মসূচি পালন করে তারা। ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শক্ত অবস্থানে নেয় পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অবস্থান বলে জানিয়েছে প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্বরে দুপুরের পর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি। বিকাল ৫টায় তারা বিক্ষোভ মিছিল বের করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শক্ত অবস্থান নেয়। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা দেখা যায়। রাত সাড়ে ৮টা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিল। ইসলামী ছাত্রশিবির বিকাল ৫টায় লালবাগ চত্বরে জড়ো হয় এবং নগরীতে বিক্ষোভ মিছিল করে। পরে শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

বেরোবির ঘটনায় তদন্ত কমিটি

০৪ আগস্ট ২০২৬

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবিরের ওই আয়োজনে সেখানে ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হয়। সেই ছবি প্রদর্শন নিয়ে আপত্তি তোলেন ছাত্রদলের নেতাকর্মীরা।

তাদের দাবি ছিল, মহান মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগ রয়েছে এমন কয়েকজনের ছবি সরিয়ে নিতে হবে। তবে ছাত্রশিবির জানিয়ে দেয়, তারা কোনোভাবেই ওই ছবি অপসারণ করবে না। বিষয়টি নিয়ে সোমবার রাত ও মঙ্গলবার দিনভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করে।

ছাত্রদলশিবিরবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স