Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাতকড়া নিয়ে পালালেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:৪৫
হাতকড়া নিয়ে পালালেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে শ্রীনগর থানা-পুলিশ। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন সাব্বির শেখ (৩৫) নামে এক যুবক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বীরতারা ইউনিয়নের সাধারণ সম্পাদক তিনি। এ সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার অভিযোগও উঠেছে। ঘটনায় এক এসআই আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের ঘটনা এটি।

পুলিশের ভাষ্য, সাব্বির শেখের বাড়িতে বহিরাগতদের নিয়ে গোপনে বৈঠক হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শ্রীনগর থানা-পুলিশ। অভিযানে এসআই রাজ্জাক ও শরিফুলের নেতৃত্বে পুলিশের একটি দল সাব্বির শেখকে আটক করে তার হাতে হাতকড়া পরায়।

পুলিশের দাবি, আটকের পর হট্টগোল সৃষ্টি করে আওয়ামী নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তার অনুসারী ও স্বজনেরা। একপর্যায়ে শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে হামলা চালান পুলিশের ওপর। এতে আহত হন এসআই রাজ্জাক। এ সুযোগে হাতকড়াসহ পালিয়ে যান সাব্বির শেখ।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান এবং শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়ার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।

এদিকে, ঘটনার বিষয়ে জানতে শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া ও পুলিশ সুপার আনিসুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি তাদের কেউ।

মুন্সীগঞ্জআ.লীগ নেতাপুলিশের উপর হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে