Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছেলের কিলঘুসিতে বাবার মৃত্যু, আটক ছেলে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১৮:১৮
ছেলের কিলঘুসিতে বাবার মৃত্যু, আটক ছেলে

ছেলে মমিতুল ইসলাম রাজন

কুমিল্লায় পারিবারিক কলহের জেরে ছেলের এলোপাতাড়ি কিলঘুসিতে নুরুল হক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে মমিতুল ইসলাম রাজনকে (২৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তিতাসের কড়িকান্দি ইউনিয়নের ইউসুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হক ইউসুবপুর গ্রামের মৃত করম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাবাকে মারধরের পর রাজনকে ধরে করে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা আরও জানান, নুরুল হকের স্ত্রী রোসনআরা বেগম (৫৫) তার বাবার সম্পত্তি ভাইদের কাছে ১০ লাখ টাকায় বিক্রির বিষয়ে দরদাম করেন। এর মধ্যে তার ভাই শুক্কুর আলী ৩ লাখ ৮০ হাজার টাকা দিয়ে সম্পত্তি রেজিস্ট্রি করে দিতে বলেন। এতে রোসনআরা বেগম পুরো ১০ লাখ টাকা না পাওয়া পর্যন্ত সম্পত্তি রেজিস্ট্রি করে দিতে রাজি হননি।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্কুর আলী গত ২ অক্টোবর রোসনআরা বেগম, তার স্বামী নুরুল হক, ছেলে রাজন ও ছোট ছেলে মহিমানুলকে (২৫) অভিযুক্ত করে তিতাস থানায় লিখিত অভিযোগ দেন।

এরপর শুক্রবার রাতে শুক্কুর আলী তার ভাগিনা রাজনকে শাহাবৃদ্ধি গ্রামের বাড়িতে ডেকে নেন। সেখানে রাজনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। পরে রাতে রাজন মামার বাড়িতেই থাকেন।

শুক্রবার সকালে বাড়িতে ফিরে রাজন প্রথমে তার মাকে খুঁজতে থাকেন। মাকে না পেয়ে বাবার কাছে জানতে চান, তার মা কোথায় এবং তাকে কেন মামলার আসামি করা হয়েছে। এ সময় রাজন তার বাবার কাছে টাকা দাবি করেন।

জবাবে নুরুল হক বলেন, তিনি জানেন না তার মা কোথায় গেছেন। টাকা প্রয়োজন হলে মা বাড়িতে এলে তার কাছ থেকে নিতে বলেন।

এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজন তার বাবার মাথায় এলোপাতাড়ি কিলঘুসি মারতে থাকেন। এতে নুরুল হক মাটিতে লুটিয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যেই মারা যান বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর প্রতিবেশীরা এগিয়ে এসে নুরুল হককে মৃত অবস্থায় দেখতে পান। তারা রাজনকে ধরে করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহতের ছোট ছেলে মহিমানুল বলেন, ‘আমার মা তার বাবার বাড়ি থেকে পাওয়া সম্পত্তির মূল্য ১০ লাখ টাকা দাম করেছে। এরই মধ্যে ৩ লাখ ৮০ হাজার টাকা দিয়ে মামা শুক্কুর আলী বলে রেজিস্ট্রি করে দিতে। এতে আমার মা রাজি না হওয়ায় মামা আমার বাবা-মাসহ আমাদের দুই ভাইকে আসামি করে থানায় মামলা করেছে। আবার মামাই আমার ভাইকে বাড়িতে ডেকে নিয়ে কুপরামর্শ দিয়ে আমার বাবাকে মারাইছে।’

স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল মিয়া বলেন, ‘রাজনের মামাদের সঙ্গে তার মায়ের টাকা লেনদেন নিয়ে মনমালিন্য চলছিল। এ ঘটনায় রাজনের মামা শুক্কুর আলী থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। শুক্রবার রাতে রাজনকে তার মামার বাড়ি শাহাবৃদ্ধি গ্রামে নিয়ে যায় এবং ওখানেই রাত্রিযাপন করে রাজন। সকালে বাড়িতে এসে প্রথমে তার মাকে খুঁজতে থাকে। মাকে না পেয়ে তার বাবার সঙ্গে ঝগড়া করে। একপর্যায়ে রাজন তার বাবার মাথায় এলোপাতাড়ি কিলঘুসি মারতে শুরু করলে নুরুল হক মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।’

তিনি আরও বলেন, ‘আমি ধারণা করছি, রাজনের মামাদের কুপরামর্শেই সকালে বাড়িতে এসে ঝগড়াঝাটি শুরু করে।’

তিতাস থানার ওসি মমিরুল হক জানান, রাজনের মামাদের সঙ্গে তার মায়ের জমি বিক্রির টাকা লেনদেন নিয়ে মনোমালিন্য চলছিল। এ বিষয়ে শুক্কুর আলী বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। রাজন শুক্রবার রাতে তার মামার বাড়ি শাহাবৃদ্ধি গ্রামে যান এবং সেখানে থেকে যান। সকালে বাড়িতে ফিরে প্রথমে মাকে খুঁজতে থাকেন। মাকে না পেয়ে বাবার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে রাজন তার বাবাকে এলোপাতাড়ি কিলঘুসি মারলে নুরুল হক মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন বিষয়টি স্বীকার করেছেন বলে জানান ওসি।

কুমিল্লাতিতাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের