Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

চাকরি দেওয়ার কথা বলে যুবককে ডেকে নিয়ে হত্যা, টঙ্গীর ড্রেনে মিলল অর্ধগলিত লাশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৩:৫০
চাকরি দেওয়ার কথা বলে যুবককে ডেকে নিয়ে হত্যা, টঙ্গীর ড্রেনে মিলল অর্ধগলিত লাশ

নিহত আকাশ সরদার

গাজীপুরের টঙ্গীতে চাকরি দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়ার ২৭ দিন পর এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে টঙ্গী ইজতেমা ময়দানের একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম আকাশ সরদার (২১)। নিহত আকাশ ফরিদপুর কোতোয়ালি থানার ঈশানগোপালপুর ইউনিয়নের রহমত বেপারীপাড়া গ্রামের মো. করিম সরদারের ছেলে। প্রায় তিন মাস আগে তিনি কুয়েত থেকে দেশে ফেরেন।

পুলিশ জানায়, বিদেশে চাকরি শেষে দেশে ফিরে বেকার ছিলেন আকাশ। এ সময় পূর্বপরিচিত কয়েকজনের সঙ্গে চাকরির বিষয়ে যোগাযোগ করেন তিনি। গত ২৭ জুলাই সকাল ১০টার দিকে মাজহারুল ইসলাম ওরফে মিঠু নামে একজন চাকরি দেওয়ার কথা বলে তাকে ফরিদপুরের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান।

ওই দিন সন্ধ্যা ৭টার দিকে সুমন নামে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে আকাশের স্ত্রী জেরিনকে ফোন করে জানান, আকাশকে আটকে রাখা হয়েছে। এরপর থেকে আকাশের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরিবারের সদস্যরা আকাশের সন্ধানে মাজহারুলসহ অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো তথ্য না পেয়ে ২ আগস্ট আকাশের বাবা করিম সরদার কোতোয়ালি থানায় অপহরণ মামলা করেন।

আরও পড়ুন

জঙ্গলে মিলল নিখোঁজ নারীর অর্ধগলিত মরদেহ

২৪ আগস্ট ২০২৬

মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নাজিরপুর গ্রামের মাজহারুল ইসলাম ওরফে মিঠুকে (৩০) প্রধান আসামি করে মো. অপু মিয়া (২৫) ও মগবাজার এলাকার মো. সুমন মিয়ার (৩৫) নাম উল্লেখ করে মামলাটি কার হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. হাসান সিকদার তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি মাজহারুল ইসলামের অবস্থান শনাক্ত করেন। পরে রিকুইজিশনের ভিত্তিতে র‍্যাব-১-এর উত্তরা ক্যাম্পের একটি দল গতকাল রবিবার গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে মাজহারুল ইসলাম আকাশকে হত্যার পর ইজতেমা ময়দানের পূর্ব পাশের একটি ড্রেনে মরদেহ গুম করে রাখার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী আজ সকালে ওই ড্রেন থেকে আকাশের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মরদেহ উদ্ধারগাজীপুরচাকরিহত্যা
    শেয়ার করুন:
    Advertisement
    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ২৩ আগস্ট ২০২৬, ২৩:১৫

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ২৩ আগস্ট ২০২৬, ২১:০৭

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    ২৩ আগস্ট ২০২৬, ২১:২৫

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    advertiseadvertise