Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অভয়নগর

প্রেমিকের কাছ থেকে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ!

অভয়নগর (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২১:০০
প্রেমিকের কাছ থেকে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ!

ছবি: আগামীর সময়

যশোরের অভয়নগরে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার প্রেমিকা স্থানীয় একটি জুটমিলের শ্রমিক।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রেমিক ইজিবাইকচালক লিমন হাওলাদার বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণ ও চাঁদা দাবির মামলা করেন। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন আরজান গাজী (৩০), হাসান মোড়ল (৩৮), সাজ্জাদ সরদার (৩৮), সাজিদ হোসেন (২৪), মামুন গাজী ওরফে ভুট্টো গাজী (৪১) ও শফিক মোল্যা (৪৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে লিমন তার প্রেমিকাকে নিয়ে ইজিবাইক চালিয়ে শংকরপাশা গ্রামে ঘুরছিলেন। একপর্যায়ে আটক ৬ জনসহ অজ্ঞাতনামা ২/৩ জন ইজিবাইক থামিয়ে লিমনকে মারধর করে প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নেয়। পরে তার প্রেমিকাকে ধর্ষণ করেন অভিযুক্তরা।

মামলার বাদী লিমন হাওলাদার বললেন, ন্যায়বিচার পাওয়ার আশায় অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদ দাবির মামলা করেছি।

শনিবার সকালে অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বললেন, ‘ধর্ষণ তৎসহ চাঁদা দাবির মামলায় ৬ জনকে আটক করা হয়েছে। অজ্ঞাতনামাদের আটকে পুলিশি অভিযান অব্যাহত।’

প্রেমিকধর্ষণঅভয়নগর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: