Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঈদযাত্রার আতঙ্ক চন্দ্রার ‘বটলনেক’

আশুলিয়া (সাভার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৩০
ঈদযাত্রার আতঙ্ক চন্দ্রার ‘বটলনেক’

ছবি: আগামীর সময়

ঈদে ঘরমুখো যাত্রীদের ঢলে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে প্রতিবারই তৈরি হয় তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা বসে নাভিশ্বাস ওঠে যাত্রীদের। এই দুর্ভোগের উৎস মূলত চন্দ্রা ত্রিমোড়ের ‘অদ্ভুত ও ত্রুটিপূর্ণ প্রকৌশলগত নকশা’ বা ‘বটলনেক’ - মনে করছেন বিশেষজ্ঞরা।

শিল্পাঞ্চলসহ রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ অন্তত ২০ জেলায় যেতে লাখ লাখ যাত্রী ব্যবহার করে এই সড়ক। ঈদে বাড়ি ফেরার আনন্দ চন্দ্রা ত্রিমোড়ের আশপাশে পৌঁছালেই বদলে যায় বিরক্তিতে। কবিরপুর থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত মাত্র ৪ কিলোমিটার পথ পাড়ি দিতেই যাত্রীদের লেগে যায় ৪ থেকে ৫ ঘণ্টা।

৪ লেনের চাপে যেখানে বটলনেক

সরেজমিনে চন্দ্রা ত্রিমোড়ের সড়ক কাঠামো বিশ্লেষণ করে দেখা গেছে, সাভার ও আশুলিয়া থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়া যানবাহনের জন্য আছে আলাদা লেন। এই লেনটি আবার দুই ভাগে বিভক্ত— একটি সরাসরি লেন, অন্যটি কাউন্টার থেকে যাত্রী তোলার জন্য ‘সার্ভিস লেন’। আর গাজীপুর থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের জন্য এখানে আছে একটি ফ্লাইওভার।

নবীনগর-চন্দ্রা মহাসড়কের ভয়াবহ যানজটের আসল রহস্যটি লুকিয়ে এই ফ্লাইওভারের শেষ প্রান্তে।

ফ্লাইওভার থেকে নামা দুই লেনের গাড়ি এবং সাভার-আশুলিয়া থেকে আসা সরাসরি দুই লেনের গাড়ি— মোট ৪ লেনের গাড়ি এসে মিশেছে মাত্র দুই লেনের একটি সরু পথে। রাস্তার প্রশস্ততা কমে হঠাৎ কোনো অংশে সংকীর্ণ হয়ে গেলে তাকে বিশেষজ্ঞরা বলেন ‘বটলনেক’। এখানে এসেই চাপে পড়ে কমে যায় সব যানবাহনের গতি।

মরার ওপর খাঁড়ার ঘা ‘সার্ভিস লেন’

বটলনেকের ধাক্কা সামলে কিছুদূর এগোতেই ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে হাজির হয় সার্ভিস লেন। সেই দুই লেনের গাড়ির চাপে যুক্ত হয় সার্ভিস লেনের দূরপাল্লার বাসগুলো। তৈরি হয় তীব্র জট।

স্বাভাবিক সময়েই এই অংশে কমে যায় গাড়ির গতি। ঈদে যানবাহনের চাপ বাড়ামাত্রই পুরো চন্দ্রা ত্রিমোড় এলাকা কার্যত অচল হয়ে পড়ে। এর প্রভাব মুহূর্তেই ছড়িয়ে পড়ে পেছনের নবীনগর-চন্দ্রা মহাসড়কে। ফলে কবিরপুর থেকেই স্থবির হয়ে পড়ে উত্তরবঙ্গগামী চাকা।

যা বলছেন সংশ্লিষ্টরা

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলছেন, ‘সড়ক পর্যাপ্ত প্রশস্ত না হওয়ার কারণেই মূলত ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে এই চরম ভোগান্তি তৈরি হয়।’

‘সড়কের নকশাজনিত কারণে ফ্লাইওভার ও সাভার থেকে আসা মোট চার লেনের গাড়িগুলোকে একপর্যায়ে গিয়ে মাত্র দুই লেনের একটি সরু পথ দিয়ে চলতে হয়। হঠাৎ রাস্তা সংকুচিত হয়ে যাওয়ার কারণে সেখানে স্বাভাবিকভাবেই যানবাহনের গতি মন্থর হয়ে পড়ে। আর এই ধীরগতির ফলেই পেছনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়’, ব্যাখ্যা করলেন ওসি।

চন্দ্রা ত্রিমোড়ের এই তীব্র যানজটকে কেবল যানবাহনের বাড়তি চাপ নয়, বরং সম্পূর্ণ ‘প্রকৌশলগত ত্রুটি’ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সহকারী অধ্যাপক ও সড়ক বিশেষজ্ঞ কাজী সাইফুন নেওয়াজের মত, ‘চন্দ্রা এলাকার সড়কের ত্রুটিপূর্ণ নকশা ও প্রকৌশলগত ভুলের কারণেই প্রতি বছর সড়ক ব্যবহারকারীদের এমন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।’

‘চার লেনের গাড়ি হঠাৎ দুই লেনের সরু পথে প্রবেশ করার এই গলদটি একটি বড় গাঠনিক ত্রুটি। স্থায়ীভাবে নকশা সংশোধন না করে কেবল ট্রাফিক পুলিশ দিয়ে প্রতি ঈদে এই মহাসড়ক সচল রাখা কোনোভাবেই সম্ভব নয়’, যোগ করেন তিনি।

স্থায়ী সমাধানের খোঁজে কর্তৃপক্ষ

চন্দ্রা ত্রিমোড়ে উত্তরবঙ্গগামী সরাসরি যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে একটি স্থায়ী সমাধান খোঁজা হচ্ছে। এর অংশ হিসেবে সেখানে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের মেগা পরিকল্পনার কথা ভাবা হচ্ছে, জানালেন গাজীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ।

আপাতত ‘সাভার থেকে ছেড়ে আসা সরাসরি লেনের যানবাহন এবং ফ্লাইওভার থেকে নামা যানবাহনের সংযোগস্থলে এবারের ঈদযাত্রায় ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে’, বললেন এই কর্মকর্তা।

ঈদরাজধানীবটলনেকসাভারআশুলিয়াগাজীপুর
    শেয়ার করুন:
    Advertisement
    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৫

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise