Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সেচের ট্রান্সমিটার চুরিতে ‘বাধা দেওয়ায়’ পাহারাদারকে হত্যা

রংপুর ব্যুরো
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৪:৪৫
সেচের ট্রান্সমিটার চুরিতে ‘বাধা দেওয়ায়’ পাহারাদারকে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়

রংপুরের পীরগঞ্জে সেচঘর থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ। তিনি এলাকার সেচপাম্পের ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন।

নিহত মফিজার রহমানের বাড়ি উমরপুর এলাকায়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উমরপুর এলাকার সেচঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ব্যাপারটি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

তিনি জানিয়েছেন, বুধবার রাতে উপজেলার উমরপুর মাঠে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ ট্রান্সমিটার পাহারা দিচ্ছিলেন মফিজার। সকালে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় সেচঘরের দরজা খোলা দেখেন কৃষক শহিদুল ইসলাম। ভেতরে দেখেন মফিজারের মরদেহ। ট্রান্সমিটারের বক্স ভাঙা অবস্থায় পান তিনি। খবর দেওয়া হয় পুলিশে।

সেচ ট্রান্সমিটারটি চুরি হয়ে গেছে বলে জানালেন ওসি নাজমুল। তার প্রাথমিক ধারণা, ট্রান্সমিটার চুরিতে বাধা দেওয়ায় হত্যার শিকার হয়েছেন মফিজার।

পাহারাহত্যামরদেহরংপুরউদ্ধার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise