Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নাঙ্গলকোট

৩০ কেজির বস্তায় গায়েব ১০ কেজি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৬:৪৬
৩০ কেজির বস্তায় গায়েব ১০ কেজি

ছবি: আগামীর সময়

কুমিল্লার নাঙ্গলকোটে বিভিন্ন ইউনিয়ন পরিষদে পাঠানো দুস্থ ও অসহায়দের ভিজিএফের চালের বস্তায় ৩০ কেজির পরিবর্তে ২০ থেকে ২২ কেজি চাল পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল হকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।

চাল কম থাকার প্রতিবাদে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের সদস্যদের ক্ষোভ প্রকাশের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার ২৬৫ টন চাল বরাদ্দ দেয়। মোট ৮ হাজার ৮৩৩ বস্তা চাল বিতরণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ইউনিয়নভিত্তিক তালিকা প্রস্তুত করে। পরে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা ডিও রিসিট নিয়ে খাদ্য গুদাম থেকে চাল বুঝে নেন।

অভিযোগ রয়েছে, খাদ্য গুদাম থেকে অনেক বস্তা ছেঁড়া ও হুকিং অবস্থায় গাড়িতে তুলে ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। বিতরণের সময় অধিকাংশ বস্তায় নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল পাওয়া গেলে বিপাকে পড়েন চেয়ারম্যান ও মেম্বাররা। অনেক ইউনিয়ন পরিষদ পরে নিজস্ব অর্থে চাল কিনে ঘাটতি পূরণ করে দুস্থদের মাঝে বিতরণ করেছে।

বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহিম জানান, পাঁচ শতাধিক বস্তার মধ্যে অন্তত ১৪টি বস্তায় ২০ থেকে ২২ কেজি চাল পাওয়া গেছে। প্রায় সব বস্তাতেই হুকিং ও ছেঁড়ার চিহ্ন।

পেরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার ভাষ্য, ৫৭০ বস্তা চালের অধিকাংশেই হুকিংয়ের চিহ্ন ছিল। চাল কম থাকায় বিতরণ কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হয়েছে।

বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতাহের হোসেন দাবি করেন, চাল কম আসায় কার্ডধারীদের কিছুটা কম দিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। এরপরও অনেকের সমালোচনা ও গালমন্দ শুনতে হয়েছে। ভবিষ্যতে পূর্ণ ওজনের চালের বস্তা পাঠানোর দাবি তার।

অভিযোগের বিষয়ে নাঙ্গলকোট উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল হক মন্তব্য করেন, আমার এখানে ব্যাংকের মতো। বের হয়ে গেলে কোনো অভিযোগ গ্রহণ হবে না।

তবে চাল কম পাঠানোর অভিযোগের বিষয়ে তিনি সরাসরি কোনো ব্যাখ্যা দেননি।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান জানিয়েছেন, চালের বস্তায় কম থাকার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

নাঙ্গলকোটভিজিএফের চালঅনিয়ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন