Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রধানমন্ত্রীর বরিশালে প্রথম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৬:০৯
প্রধানমন্ত্রীর বরিশালে প্রথম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ছবি: আগামীর সময়

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সফর করবেন বরিশালে। এতে উচ্ছ্বসিত বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিএনপি নেতাকর্মীরা। তাকে স্বাগত জানাতে দফায় দফায় আনন্দ মিছিল করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গত বৃহস্পতিবার বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণের নেতৃত্বে প্রথম আনন্দ র‌্যালি হয়।

পরে শুক্রবার মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুখ ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিকালে আনন্দ র‌্যালি, একই দিন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম ও সদস্য সচিব নাভিদ খান তুষার এবং সবশেষ শনিবার সকালে বরিশাল সদর উপজেলা বিএনপি এবং বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে র‌্যালি করা হয়।

মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেছেন, আমরা আশায় বুক বেঁধেছি আমাদের নেতা আমাদের কাছে আসবেন। বরিশালের উন্নয়নের জন্য তিনি তার সফরকালে অনেক কিছু দিয়ে যাবেন আশা রাখছি।

মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন মন্তব্য করেন, প্রধানমন্ত্রীর আগমনের খবরে শুধু আমাদের নেতাকর্মীরাই নয়, সাধারণ জনগণও উচ্ছ্বসিত। দক্ষিণাঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়নে এই সফর বেশ গুরুত্ব বহন করবে।

কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম বলছিলেন, প্রধানমন্ত্রী বরিশালে কোনো জনসভা করবেন না। তিনি শিল্পকলা একাডেমিতে বরিশালের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিকসভা করবেন। তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে ব্যাপক জনসমাগম হবে।

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিমের ভাষ্য, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদল সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সাংগঠনিক সভায় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা প্রধান সমস্যাগুলো তার সামনে তুলে ধরার চেষ্টা করব।

অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি চলছে ব্যাপকভাবে। নগরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সার্কিট হাউজ ও শিল্পকলা একাডেমিকে নতুনভাবে সাজানো হচ্ছে। পাশাপাশি তার সফরস্থল প্রতিনিয়ত পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ ও বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

বিলকিস জাহান শিরিণ জানিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান প্রথম বরিশাল সফর করছেন। বরিশালবাসী তাকে বরণে অপেক্ষা করছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলত খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির জন্য বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, ১৩ জুলাই সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোড় ও বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

দুপুরে সার্কিট হাউসে বিরতির পর বেলা ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীবরিশালসফর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!