Agamir Somoy E-Paper
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ছেলের বিরুদ্ধে ৭৩ বছরের বাবাকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ২১:৩৪
ছেলের বিরুদ্ধে ৭৩ বছরের বাবাকে মারধরের অভিযোগ

মোজাম্মেল হোসেন— সংগৃহীত

লক্ষ্মীপুরে সম্পত্তি ও টাকাপয়সার জন্য ৭৩ বছর বয়সী বৃদ্ধ মোজাম্মেল হোসেন সেলিমকে মারধরের অভিযোগ উঠেছে তার ছোট ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় সেলিমের স্ত্রী বেবি আক্তার বাদী হয়ে গতকাল শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় জাকিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। মারধরের পর সেলিম ও তার স্ত্রী সদর হাসপাতালে চিকিৎসা নেন।

আজ রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন বৃদ্ধ মোজাম্মেল হোসেন সেলিম। তিনি পেশায় শিক্ষক ছিলেন। বর্তমানে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার মাস্টার মার্কেটের পঞ্চম তলায় বসবাস করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকালে জাকির বাসায় এসে তার বাবা সেলিমের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি বৃদ্ধ বাবাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় সেলিমের স্ত্রী বেবি আক্তার প্রতিবাদ করলে জাকির তার সৎ মাকে মারধর করেন। একপর্যায়ে বৃদ্ধ বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ।

বেবি আক্তার বললেন, ‘জাকিরসহ তার ভাই ও বোন এসে তাদের বাবা সেলিমকে মারধরসহ মানসিক নির্যাতন করে। তারা আমাকেও মারধর করে। তারা চায় আমি যেন বৃদ্ধ মানুষটাকে ছেড়ে চলে যাই। অসুস্থ লোকটি মারা গেলে তারা সম্পত্তির মালিক হবে, সেই সুযোগে রয়েছে তারা।’

আরও পড়ুন

নদীগর্ভে বিলীনের পথে বাউফলের ৩ প্রাথমিক বিদ্যালয়

১৬ আগস্ট ২০২৬

মোজাম্মেল হোসেন সেলিম বলেন, ‘আমার দুই ছেলেকে পুরাতন বাড়িতে ঘর করে দিয়েছি। সেখানে তারা থাকে। আমি মাস্টার ভবনের ভাড়া তুলে ওষুধ খরচ এবং নিজের সংসার চালাই। কিন্তু আমার ছেলেরা প্রতিনিয়ত আমাকে টাকার জন্য মানসিক নির্যাতন করে আসছে। আমার স্ত্রীকে মারধর করে। জাকিরকে চট্টগ্রামে চাকরির জন্য ৭ লাখ টাকা দিই। কিন্তু সে চাকরি ছেড়ে বাড়িতে চলে এসে বখাটেপনা করে। সে মাদকসেবী। মাদক সেবন করে আমার কাছে এসে টাকা দাবি করে। না দিলে গালমন্দ করে। আমি আমার স্ত্রীকে নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এজন্য থানায় অভিযোগ দিয়েছে।’

সেলিমের পারিবারিক সূত্রে জানা যায়, তার প্রথম স্ত্রী অসুস্থ হয়ে মারা যাওয়ার সময় দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। পরে তিনি দুই ছেলের জন্য পুরোনো বাড়িতে ভবন নির্মাণ করে দেন। সেখানে তারা বসবাস করছেন। স্ত্রীর মৃত্যুর পর একাকী হয়ে পড়ায় তিনি দ্বিতীয় বিয়ে করেন। তবে ছেলে-মেয়েদের মতামত না থাকায় ওই সংসার টেকেনি। পরে বেবি আক্তারকে বিয়ে করেন তিনি।’

জাকির হোসেনের বক্তব্য জানতে চেষ্টা করেও তা পাওয়া যায়নি। তবে তার এক ঘনিষ্ঠজনের দাবি, জাকির টাকা-পয়সা চাইলেও তার বাবাকে মারধর করেননি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান বললেন, ‘ঘটনাটি পারিবারিক। উভয়কে নিয়েই বসেছি, বিষয়টি সমাধানযোগ্য।’

তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য উভয় পক্ষকে বুধবার (১৯ আগস্ট) থানায় বৈঠকে ডাকা হয়েছে।

লক্ষ্মীপুরবাবাকে মারধরের অভিযোগ
    শেয়ার করুন:
    Advertisement
    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৬

    বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ

    বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ

    ১৬ আগস্ট ২০২৬, ০২:৩২

    গ্যাস বিদ্যুতে রেকর্ড ঘাটতি

    গ্যাস বিদ্যুতে রেকর্ড ঘাটতি

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪২

    বিনিয়োগ রপ্তানিতে বিপদসংকেত

    বিনিয়োগ রপ্তানিতে বিপদসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪২

    বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

    বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩৫

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৩

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৫

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    ১৬ আগস্ট ২০২৬, ১৪:১০

    তিন মাসে ৭১ যৌন হয়রানি নালিশ স্কুলছাত্রীদের

    তিন মাসে ৭১ যৌন হয়রানি নালিশ স্কুলছাত্রীদের

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:২০

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৩:০২

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৮

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৪

    বিশ্বাস হারাননি মিরাজ

    বিশ্বাস হারাননি মিরাজ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৬

    খুবি থেকে সুদূর চীনে

    খুবি থেকে সুদূর চীনে

    ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩৬

    advertiseadvertise