Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভে হামলা, আহত অন্তত ১০

কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ২২:০০
ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভে হামলা, আহত অন্তত ১০

ছবি: আগামীর সময়

জুলাইয়ের শেষ দিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপি একটি বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্যসহ এনসিপি ও তাদের অঙ্গসংগঠনের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা এই হামলা করেছে বলে অভিযোগ এনসিপির নেতাকর্মীদের।

আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা শহরের থানা রোডে জামে মসজিদের পাশে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল শেষে উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত ছাত্রশক্তি নেতা বর্তমানে চিকিৎসাধীন। ওই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি নেতাকর্মীরা। সেখানে হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ছাত্রশক্তির সদস্য সচিব শাওনের ওপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শান্তিপূর্ণভাবে হচ্ছিল।  তাদের অভিযোগ, মিছিলের খবরে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের বেশকিছু নেতাকর্মী লাঠিসোঁটা ও পাইপ নিয়ে আগে থেকে থানা রোডে পথ রোধ করে অপেক্ষা করতে থাকে। মিছিলটি তাদের কাছাকাছি পৌঁছালে তারা একযোগে মিছিলের ওপর হামলা চালায়।

হামলায় পুলিশের এক ডিএসবি সদস্যসহ এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।

হামলায় জেলা যুব শক্তির সিনিয়র সেক্রেটারি তাওহীদ হাসান শান্ত, ফুলবাড়ি উপজেলা সিনিয়র সদস্য সচিব রাজু, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান, জেলা সদস্য সচিব সাদিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি আতিকুর রহমান ও ছাত্রনেতা মেহেদী হাসানসহ অন্তত ৯ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় পুলিশের ডিএসবি সদস্যকেও পেটাতে দেখা গেছে। তার নাম ফেরদৌস। তিনি হাতে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

এদিকে ঘটনার পরপর হামলার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এনসিপির স্থানীয় নেতাকর্মী ও উপজেলার বাসিন্দারা ভিডিও দেখে হামলায় অংশ নেওয়া বেশ কয়েকজনকে চিহ্নিত করেছেন।

এর মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক মিঠুন চন্দ্র, ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহেশ্বর রায় শুভ, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমিন হক নিরব, যুবদল নেতা রফিকুল, সিরাজুল ইসলাম সেরা, শ্রমিক দলের নয়ন মিয়াসহ বেশ কয়েকজনকে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের নেতৃত্বে মিছিলে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা দাবি করেছেন, এনসিপি নেতাকর্মীরা তাদের এক কর্মীর ওপর হামলা করে। এরপর তারা (এনসিপি) মিছিল নিয়ে এগিয়ে এলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রদলের ৪ জন আহত হয়েছেন বলে দাবি তার। তবে তিনি কথা শেষ না করে ফোনের সংযোগ কেটে দেন।

জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বললেন, ‘আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রদল-যুবদল হামলা করেছে। এতে অন্তত ১৫-২০ জন আহত হয়েছে। আমরা তাদের চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে ব্যস্ত রয়েছি। এ নিয়ে পরবর্তীতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ফুলবাড়ী থানার ওসি মোহাম্মদ মাহমুদ হাসান নাঈম বললেন, ‘ঘটনার পর বিএনপি ও এনসিপির জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

এনসিপিহামলাফুলবাড়ী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি