Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যশোরে ৫৪ চেকপোস্টে পুলিশের তল্লাশি, আটক ১১

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২৩:৫৭
শেয়ার করুন:
যশোরে ৫৪ চেকপোস্টে পুলিশের তল্লাশি, আটক ১১

সংগৃহীত ছবি

যশোরে আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ ও এক বিএনপি নেতার বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় কঠোর অবস্থানে নেমেছে পুলিশ। নাশকতা ও অপরাধ দমনে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত জেলাজুড়ে ৫৪টি চেকপোস্ট বসিয়ে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়েছে। এ সময় ৩২টি মোটরসাইকেল জব্দ এবং মাদকসহ দুজনকে আটক করা হয়। এ ছাড়া আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আরও নয়জনসহ মোট ১১ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে যশোর শহরের মণিহার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

পুলিশের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে ৫৪টি চেকপোস্ট বসানো হয়। এ সময় ১ হাজার ৯১২টি যানবাহন তল্লাশি করে কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়। অভিযানে ৩২টি মোটরসাইকেল জব্দের পাশাপাশি ২১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশের একাধিক দল মাঠে সক্রিয় রয়েছে। আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

আরও পড়ুন

মাদক-জুয়ার মামলা ও উন্নয়নকাজে কঠোর হওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

১৩ নভেম্বর ২০২৬

এদিকে আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই শুক্রবার যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে এক বিএনপি নেতার বাড়ি থেকে অবিস্ফোরিত অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিমুল হোসেন চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক। তিনি স্থানীয় ছাতিয়ানতলা চূড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করেন।

ঘটনাস্থলে উপস্থিত চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ ও সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এর আগে গত ১২ নভেম্বর রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর জজ আদালতের দক্ষিণ গেটের দেয়াল ও ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পথচারী হাসানুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে সিভিল কোর্ট মোড় থেকে জিলা স্কুল মোড়ের দিকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি প্রেসক্লাবের সামনে পৌঁছে পরপর দুটি ককটেল ছুড়ে দ্রুত রেলগেটের দিকে পালিয়ে যান। বিকট শব্দে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের জর্দার কৌটার টুকরা সংগ্রহ করেন। এ ঘটনার প্রতিবাদে ওই রাতেই শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি।

এ ছাড়া গত ১৫ জুন খোলাডাঙ্গা এলাকায় রুবি খাতুন নামের এক নারীর বাড়িতে হাতবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ স্থানীয়দের।

যশোরককটেল বিস্ফোরণবোমাসদৃশ বস্তু উদ্ধারকঠোর পুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক