Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রাণ-আরএফএলে চাকরি পেলেন আনসার-ভিডিপির ১২৬ সদস্য

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:১৮
প্রাণ-আরএফএলে চাকরি পেলেন আনসার-ভিডিপির ১২৬ সদস্য

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বিশেষ জব ফেয়ার। ছবি: আগামীর সময়

বিশেষ জব ফেয়ারের মাধ্যমে মোটর ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত ১২৬ জন আনসার-ভিডিপি সদস্যের চাকরি হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপে।

শনিবার সকাল ৯টায় দিনাজপুরের আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আয়োজিত হয় এটি। এতে নির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দেবেন আগামী ১ জুলাই ২০২৬ থেকে।

দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্য নিয়ে এ জব ফেয়ারের আয়োজন। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মৌখিকভাবে সাক্ষাৎকার নেন প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধিরা এবং প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে যাচাই করেন তাদের ব্যবহারিক ড্রাইভিং দক্ষতা। মূল্যায়ন শেষে ১২৬ জনকে ড্রাইভার ও ড্রাইভারের সহকারী পদে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ড্রাইভার পদে মাসিক ২৫ হাজার টাকা এবং ড্রাইভারের সহকারী পদে ১৭ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি ভ্রমণ ভাতা, আবাসন সুবিধা, কোম্পানির পক্ষ থেকে প্রতিদিন এক বেলা খাবার, বার্ষিক বেতন বৃদ্ধি, ব্যবসায়িক মুনাফাভিত্তিক প্রণোদনা এবং কর্মদক্ষতার ভিত্তিতে বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন তারা।

এ জব ফেয়ারে অংশ নেন রংপুর ও রাজশাহী রেঞ্জের ১৬ জেলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যরা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য, মহাপরিচালকের দিকনির্দেশনা ও নেতৃত্বে বাহিনীর কারিগরি এবং পেশাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমকে করা হয়েছে আধুনিক, যুগোপযোগী ও কর্মমুখী। বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের বাস্তব কর্মপরিবেশে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তারা নিয়মিত কাজের অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের দক্ষতা আরও উন্নত করতে পারবেন, যা ভবিষ্যতে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

বাহিনীর মতে, এ ধরনের উদ্যোগ একদিকে সদস্যদের টেকসই কর্মসংস্থান নিশ্চিত করছে, অন্যদিকে দেশের জন্য দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ গড়ে তুলতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

জব ফেয়ারচাকরিআনসার-ভিডিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে