Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বরিশালে স্বাস্থ্য পরিচালকের অপসারণ চেয়ে মূল ফটকে তালা

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ২০:৪৫
বরিশালে স্বাস্থ্য পরিচালকের অপসারণ চেয়ে মূল ফটকে তালা

ছবি: আগামীর সময়

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চলছে। আন্দোলনের কারণে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের কার্যক্রম ব্যাহত হওয়ায় স্বাস্থ্যসেবা অচল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে আন্দোলনকারীরা কার্যালয়ের পরিচালকের কক্ষের দরজায় তাদের লাগানো তালা ও হাতল ভাঙা অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে স্বাস্থ্য উপ পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। এতে দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে যায়।

আন্দোলনকারী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্র সাব্বির আহম্মেদ বললেন, ৭ ও ৮ জুলাই আমরা ডা. মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবিতে আন্দোলন করেছি। তিনি বুধবার আমাদের আন্দোলনের মুখে পরে কার্যালয় ত্যাগ করেন। তিনি বের হয়ে যাওয়ার পর কক্ষ তালাবদ্ধ করে রাখি। আজ সকালে দেখি দরজার তালা ভাঙা। তাই এবার মূল গেটেই তালা লাগিয়ে দিয়েছি।

তিনি আরো বলেছেন, জুলাই আন্দোলন বিরোধী শান্তি সমাবেশে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জুলাই আন্দোলনের সময় তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক পদে ছিলেন। আহতদের চিকিৎসা দিতেও নিষেধ করেছিলেন তিনি। পদায়নের আদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন বলেছেন, অতীতে ডা. মনিরুজ্জামান জুলাইবিরোধী শান্তি সমাবেশে নেতৃত্ব দিয়েছিলেন এমন অভিযোগের ভিত্তিতে তার পদায়ন বাতিলের দাবি উঠেছে। ৫ আগস্ট-পরবর্তী সময়েও একই অভিযোগের কারণে ডা. মনিরুজ্জামানকে সাতক্ষীরায় বদলি করা হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা. লোকমান হাকিমের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে বিভাগের স্বাস্থ্য প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। আমরা দ্রুত সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে সদ্য পদায়ন পাওয়া ডা. এসএম মনিরুজ্জামান বলেছেন, বৃহস্পতিবার মব সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। আমাকে আমার কার্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি আমি মন্ত্রণালয়ে জানিয়েছি।


স্বাস্থ্য পরিচালকতালাবরিশাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

    আগস্টে মবে নিহত ৩৫, পরিচয়হীন ৭১ লাশ উদ্ধার

    আগস্টে মবে নিহত ৩৫, পরিচয়হীন ৭১ লাশ উদ্ধার

    ৩১ আগস্ট ২০২৬, ২০:৫৯

    advertiseadvertise