Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশ

১৩ কিমির চার ইউটার্নই ‘মৃত্যুফাঁদ’

  • ৬ মাসে মহাসড়কের গজারিয়া অংশে ৩০টি দুর্ঘটনায় নিহত ১৫ ও অর্ধশতাধিক আহত
  • বালুয়াকান্দী, বাউশিয়া আনারপুরা ও ভবেরচর এলাকার ইউটার্নে তদারকি নেই
মহিউদ্দীন আহমেদ, গজারিয়া (মুন্সীগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:০৯
১৩ কিমির চার ইউটার্নই ‘মৃত্যুফাঁদ’

রাজধানী ঢাকার সঙ্গে দেশের বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রামের সংযোগ রক্ষাকারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার জুড়ে রয়েছে চারটি ঝুঁকিপূর্ণ ইউটার্ন। প্রতিটি ইউটার্নই যেন একেকটি মরণফাঁদ।

যথাযথ নিয়ম পরিপালন ছাড়া ইউটার্নগুলো অতিক্রম করা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারি এবং নিরাপত্তা বিষয়ে সতর্কতামূলক কার্যক্রম না থাকায় গাড়ির চালক, যাত্রী ও পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু ও পঙ্গুত্ববরণ করছেন। সঙ্গে রয়েছে সম্পদহানির ঝুঁকি।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশের লাইফ লাইনখ্যাত এ মহাসড়কের বালুয়াকান্দী, আনারপুরা, ভবেরচর ও বাউশিয়া এলাকার ইউটার্নগুলোয় সড়ক বিভাগের কর্মকর্তাদের সঠিক তদারকি না থাকা এবং সড়কের নিরাপত্তার দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশ সঠিকভাবে দেখভাল না করায় মহাসড়কের ইউটার্ন অংশে ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। গত ছয় মাসে মহাসড়কের গজারিয়া অংশে প্রায় ৩০টি দুর্ঘটনায় ১৫ জন যাত্রী-পথচারী নিহত ও আহত হয়েছেন অর্ধশতাধিক।

মহাসড়কের নিরাপত্তায় আমরা দিনরাত কাজ করে যাচ্ছি -মো. শাহ কামাল আকন্দ, গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ

সরেজমিন দেখা যায়, ভবেরচর হাইওয়ে পুলিশের আওতাধীন মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ১৩ কিলোমিটার অংশে মহাসড়কের মেঘনা সেতুর পূর্ব প্রান্তের বালুয়াকান্দী, আনারপুরা, ভবেরচর ঈদগাহ ও পুরান বাউশিয়া মানা-বে ওয়াটার পার্ক-সংলগ্ন এলাকায় মহাসড়কের মধ্যবর্তী বিভাজন কেটে করা হয়েছে চারটি ইউটার্ন।

ইউটার্ন সংশ্লিষ্ট স্থানে মহাসড়কের বালুয়াকান্দী, ভবেরচর, আনারপুরা ও বাউশিয়া মানা-বে ওয়াটার পার্ক স্থানে সড়ক দুর্ঘটনার হার তুলনামূলক বেশি।

স্থানীয়রা জানিয়েছেন, হাইওয়ে পুলিশের নজরদারি কম থাকায় প্রায়ই এই ইউটার্ন দিয়ে অবাধে ক্ষুদ্রাকারের থ্রি-হুইলার, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, মোটরবাইক, প্রাইভেট কারসহ সাধারণ পথচারী নারী-পুরুষ ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে শিকার হয় দুর্ঘটনার।

সম্প্রতি আনারপুরা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় দূরপাল্লার বাসের ধাক্কায় অটোরিকশার দুজন যাত্রী নিহত ও অন্য তিন যাত্রী হয়েছেন গুরুতর আহত। তাদের দাবি, এ ইউটার্ন পয়েন্টে নিরাপত্তাকর্মী বা ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হোক। না হয় বিকল্প ব্যবস্থা হিসেবে ওভারপাস অথবা আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

সড়ক বিভাগের কাজ হচ্ছে সড়কের রক্ষণাবেক্ষণ ও রাস্তা নির্মাণ করা। সড়কের নিরাপত্তার দায়িত্ব হাইওয়ে পুলিশের

মহাসড়ক ব্যবহারকারী একাধিক যানবাহনের চালক ও যাত্রীরা জানিয়েছেন, মহাসড়কে নিয়মনীতি না মেনে বেপরোয়া ও দ্রুতগতিতে যানবাহন চলাচল করার কারণে ব্যবহারকারীদের জন্য তা অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ এবং দুর্ভোগের কারণ হয়।
মহাসড়কের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে পুলিশ। কিন্তু পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগও করেন মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও পথচারীরা।

মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলারসহ, ট্রাক্টর, নছিমন ও মাহিন্দ্রা জাতীয় যানবাহনের অবাধ চলাচলসহ নানা অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারির দাবিও করেন স্থানীয়রা।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন বলেছেন, সড়কের রক্ষণাবেক্ষণ ও রাস্তা নির্মাণ করা সড়ক বিভাগের কাজ। আর সড়কের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে হাইওয়ে পুলিশের।

মনির হোসেন দাবি করেছেন, তৈরির সময় প্রতিটি ইউটার্ন পয়েন্টের ডানে-বামে বাড়তি জায়গা রাখা হয়েছে, যাতে গাড়িগুলো নিরাপদে চলাচল করতে পারে এবং লাগিয়ে দেওয়া হয়েছে কিছু জনসচেতনতামূলক স্টিকার। এক্ষেত্রে সবাইকে সচেতন হওয়া উচিত। তাহলে দুর্ঘটনা কিছুটা কমতে পারে।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. শাহ কামাল আকন্দ বলেছেন, মহাসড়কের নিরাপত্তায় আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। বিশেষ করে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার গাড়ি চলাচল প্রতিরোধের জন্য আমরা চালকদের সচেতন করেছি। তাদের প্রচার-প্রচারণার মাধ্যমে নিয়ম মেনে মহাসড়কে চলাচলের জন্য করেছি উৎসাহিত। এক্ষেত্রে যেসব গাড়ির চালক মহাসড়কের নিয়ম ভঙ্গ করে, তাদের নিয়মিত মামলা দিয়ে আইনের আওতায় নিয়ে আসার কার্যক্রমও রয়েছে চলমান।

মৃত্যুফাঁদঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা