Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফুলবাড়িয়া

বিদ্যালয়ের ১৫ গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবক-শিক্ষার্থী

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ২০:২৫
বিদ্যালয়ের ১৫ গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবক-শিক্ষার্থী

ছবি: আগামীর সময়

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ১৫টি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল হোসেনের বিরুদ্ধে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গোপনে কাঁঠাল, আম, জাম, বেল ও রেইনট্রিসহ বিভিন্ন ফলদ গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

গাছ কাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আজ শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভূঞা।

তিনি জানিয়েছেন, বিদ্যালয়ের গাছ কাটার ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে জমি নিয়ে কিছু জটিলতা রয়েছে। এ বিষয়ে রবিবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে চাওয়া হবে লিখিত ব্যাখ্যা।

১৯৬৫ সালে ২ একর ৩৫ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক কর্মরত। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করে। বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বড় খেলার মাঠের পূর্ব পাশে সারিবদ্ধভাবে বহু পুরনো কাঁঠালগাছসহ বিভিন্ন ফলদ গাছ ছিল। এসব গাছের ছায়ায় বসে শিক্ষার্থীরা বই পড়া, আড্ডা ও গল্প করত। মৌসুমে শিক্ষক-শিক্ষার্থীরা গাছ থেকে ফল পেড়ে খেত।

জানা গেছে, গত ২৬ এপ্রিল আবু বক্কর ও আমিনুল ইসলাম নামের দুই ব্যক্তি গাছগুলো কেটে নিয়ে যান। বর্তমানে বিদ্যালয় মাঠের পশ্চিম সীমানায় ১২ থেকে ১৫টি গাছের কাটা গোড়া দেখা গেছে। মাঠের এক পাশে পড়ে আছে ছোট ছোট ডালপালার স্তূপ। কাটা গাছগুলোর মধ্যে আম, কাঁঠাল ও বেলগাছ বেশি ছিল।

এদিকে সম্প্রতি বিদ্যালয়ের জমি পরিমাপ করে দেখা যায়, অন্তত ৪০ শতাংশ জমি নেই বিদ্যালয়ের দখলে। পূর্ব, পশ্চিম ও দক্ষিণ পাশের কিছু জমি বেদখল হয়েছে বলে অভিযোগ রয়েছে। একজন শিক্ষকের বিরুদ্ধেও বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, জমি উদ্ধার না করেই প্রায় ১৯ লাখ টাকার সরকারি প্রকল্পে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে মাঠের এক পাশে রাখা হয়েছে ইট-বালু। বিদ্যালয়ের এক নারী শিক্ষক মন্তব্য করেন, যে অংশ দিয়ে বাউন্ডারি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেই জমির কাগজপত্র নিয়েই রয়েছে জটিলতা।

একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, ফলদ গাছ কাটা কোনোভাবেই ঠিক হয়নি। তাদের সন্তানরা মৌসুমে গাছ থেকে ফল খেত। বেদখল জমি উদ্ধার করার পর সীমানা প্রাচীর নির্মাণ করলে ভালো হতো। এখন বাউন্ডারি হয়ে গেলে ভবিষ্যতে বিদ্যালয়ের জমি উদ্ধারে তৈরি হতে পারে জটিলতা।

আবু বক্কর সিদ্দিক দাবি করেন, বিদ্যালয়ের জমি তাদের পরিবারের দেওয়া এবং গাছগুলো তাদের জমির অংশে ছিল। বাউন্ডারি নির্মাণ হবে বলে তারা গাছ কেটে নিয়েছেন। তার ভাষ্য, বিদ্যালয়ের জমি অন্য দাগে রয়েছে।

তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল হোসেন দাবি করেন, গাছগুলো বিদ্যালয়ের জমিতে থাকলেও বিক্রি করা হয়নি। যারা জমি দিয়েছেন, তারাই গাছ কেটে নিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, গাছগুলোর মূল্য ১৫ থেকে ২০ হাজার টাকার বেশি হবে না। তবে গাছ কাটার আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি এবং এ বিষয়ে কোনো রেজল্যুশনও করা হয়নি বলে তিনি স্বীকার করেন।

ফুলবাড়িয়াপ্রধান শিক্ষকগাছ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন