Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

চুয়াডাঙ্গা

জীবননগরে ১৩০০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৯:২২
জীবননগরে ১৩০০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

ছবিঃ আগামীর সময়

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা গোরস্থান মাঠে পূর্ব শত্রুতার জেরে এক চাষির ড্রাগন ফলের বাগানের প্রায় ১৩০০ গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের গাছগুলো গোড়া থেকে কেটে ফেলেছে বলে জানা গেছে। এতে ক্ষতিগ্রস্ত চাষি মো. রিপন মুন্সির দাবি, তার প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. রিপন মুন্সি পেয়ারাতলা গ্রামের গোলাম রসুলের ছেলে। তিনি জানান, দীর্ঘ চার বছর ধরে যত্ন করে গড়ে তোলা তার ড্রাগন বাগান এক রাতেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

বাগানের কর্মচারী মতিন বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাগানে এসে দেখি প্রায় ১২-১৩ কাঠা জমির সব গাছ গোড়া থেকে কাটা। পুরো বাগান নষ্ট হয়ে গেছে।

ঘটনার কয়েক দিন আগে পেয়ারাতলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের ফারুকের ছেলে সাব্বির তাকে হুমকি দিয়েছিল বলে জানান তারা। মতিন বলেন, সাব্বির বলেছিল রিপন মুন্সি তার মামাকে আটকে রেখেছে, খুব দ্রুতই এর ফল পাবে।

এ বিষয়ে রিপন মুন্সি বলেন, সাব্বিরের মামা বাকা মাঠপাড়ার শহিদুল দেওয়ানের ছেলে নাজমুলকে কয়েক দিন আগে টাকা লেনদেনের ঘটনায় আটক করা হয়েছিল। পরে তার পরিবারের সদস্যরা জামিনে তাকে ছাড়িয়ে নেয়। এই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে তার বাগান কেটে নষ্ট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, আমি প্রায় ২০ বিঘা জমিতে ড্রাগনসহ বিভিন্ন ফলের বাগান করেছি। এখানে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন শ্রমিক কাজ করে। এই বাগানের ওপর অনেক পরিবারের জীবিকা নির্ভর করে। শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, আমার দীর্ঘদিনের পরিশ্রমও নষ্ট হয়ে গেছে।

এ ঘটনায় তিনি জীবননগর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেয়ারাতলা এলাকায় কয়েকশো বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ হচ্ছে। এ ধরনের ঘটনা চাষিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ জানান, তিনি চুয়াডাঙ্গায় একটি জরুরি সভায় রয়েছেন। থানায় ফিরে ঘটনার বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


ড্রাগনচাষিজীবননগর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    ২৮ আগস্ট ২০২৬, ২০:০৩

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    ২৮ আগস্ট ২০২৬, ১৫:৪৩

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৪০

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:০৮

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    ২৮ আগস্ট ২০২৬, ২১:৪৭

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    ২৮ আগস্ট ২০২৬, ২২:১৭

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    আগামী বছর মিয়ানমারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করবে রাশিয়া

    আগামী বছর মিয়ানমারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করবে রাশিয়া

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৩৯

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    ভেনিসে পর্দা উঠছে বিশ্ব চলচ্চিত্রের, থাকছে বাংলাদেশের সিনেমাও

    ভেনিসে পর্দা উঠছে বিশ্ব চলচ্চিত্রের, থাকছে বাংলাদেশের সিনেমাও

    ২৮ আগস্ট ২০২৬, ১৮:৩৬

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:০৮

    advertiseadvertise