Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাঁজা পাচারকালে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৯:২৯
গাঁজা পাচারকালে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ছবি: আগামীর সময়

বগুড়ার ধুনটে গাঁজা পাচারকালে ট্রাকের ধাক্কায় সাকিল আহম্মেদ (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে ধুনট-শেরপুর সড়কের খন্দকারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাকবলিত মোটসাইকেল থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

নিহত সাকিল আহম্মেদ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালাতাড়ি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় আশিক মিয়া নামে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হন। তিনিও একই গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে সাকিল আহম্মেদ ও তার বন্ধু আশিক মিয়া গাঁজা বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম থেকে বগুড়ার ধুনট উপজেলার দিকে রওনা দেন। ধুনট উপজেলা সদর ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ দুই আরোহী ছিটকে সড়কের ধারে পড়ে যান। খবর পেয়ে ধুনট থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিলকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলে বাঁধা অবস্থায় একটি সন্দেহভাজন ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সাকিল আহম্মেদের পরিবারকে খবরটি জানানোর চেষ্টা চলছে। স্থানীয়দের সহযোগিতায় তাদের মোটরসাইকেল থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মাদক বিক্রির উদ্দেশ্যে তারা ধুনটে আসছিলেন উল্লেখ করে তিনি মন্তব্য করেন, ধারণা করা হচ্ছে হতাহত দুইজনই পেশাদার মাদক কারবারিী এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সড়ক দুর্ঘটনাবগুড়ানিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি