Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ইউটিউব দেখে ছাদে মুক্তা চাষ

এস এম রফিকুল আলম, অভয়নগর (যশোর)
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৬
ইউটিউব দেখে ছাদে মুক্তা চাষ

করোনার সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ঘরে বসে সময় কাটছিল যশোরের অভয়নগরের কলেজছাত্র আবদুর রহমানের। একদিন ইউটিউবে মুক্তা চাষের একটি ভিডিও দেখে আগ্রহ সৃষ্টি হয়। সেই আগ্রহ থেকেই শুরু। কয়েক বছরের ব্যবধানে বাড়ির ছাদে কৃত্রিম জলাধার তৈরি করে ঝিনুক থেকে মুক্তা উৎপাদন করছেন তিনি। তার এই উদ্যোগে এখন কাজ করছেন আরও চার-পাঁচজন তরুণ।

অভয়নগরের একতারপুর গ্রামের ২৬ বছর বয়সী আবদুর রহমান নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা কবির হোসেন মুরগির খামার দেখাশোনা করেন।

২০২১ সালে করোনার সময় ইউটিউবে মুক্তা চাষের ভিডিও দেখে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি। শুধু অনলাইন ভিডিও দেখে থেমে থাকেননি। হাতে-কলমে শেখার জন্য নওগাঁ, ময়মনসিংহ, চাঁদপুর ও ঝিনাইদহের কয়েকটি মুক্তা খামার ঘুরে দেখেন। চাষিদের কাছ থেকে কৌশল ও অভিজ্ঞতা নেওয়ার পর ওই বছরের নভেম্বরে বাড়ির পাশের একটি ছোট পুকুরে কয়েকটি ঝিনুক দিয়ে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন।

সাফল্য পাওয়ার পর সামনে আসে জায়গা সংকট। তখন বাড়ির ছাদকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন রহমান। বর্তমানে ছাদের কৃত্রিম জলাধারে প্রায় দুই হাজার ঝিনুক রয়েছে। এ ছাড়া অভয়নগরের নাউলী গ্রামে তার বোনের বাড়ির পুকুরে রয়েছে আরও সাড়ে তিন হাজার ঝিনুক।

বিশেষ প্রক্রিয়ায় ঝিনুকের ভেতরে নিউক্লিয়াস বা ডাইস প্রবেশ করিয়ে তৈরি করা হয় মুক্তা। আকৃতি ও নকশার ভিন্নতাও আনা যায় এ প্রক্রিয়ায়। একটি ঝিনুকের মুক্তা পরিপক্ব হতে সাধারণত ১০-১২ মাস সময় লাগে। মুক্তা চাষের পাশাপাশি ছাদের জলাধারে রঙিন মাছও পালন করছেন রহমান। তার উৎপাদিত মুক্তার মান ও নকশাভেদে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। দেশের বিভিন্ন জুয়েলারি ও ডিজাইনিং প্রতিষ্ঠান তার কাছ থেকে মুক্তা কিনছে। রহমানের হিসাবে, ২ লাখ টাকার মুক্তা উৎপাদন ও বিক্রিতে তার খরচ হয়েছে ৩০-৪০ হাজার টাকা।

উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে একা কাজ সামলানোও সম্ভব হয়নি। বর্তমানে তার বাবা ছাড়াও চার-পাঁচজন কর্মী খামারে কাজ করছেন। ঝিনুক সংগ্রহ, নিউক্লিয়াস তৈরি, মুক্তায় নকশা তৈরি ও নেট তৈরির মতো কাজে তারা যুক্ত। উৎপাদনের ভিত্তিতে তাদের মজুরি দেওয়া হয়। নিজের উদ্যোগের পাশাপাশি অন্য তরুণদেরও মুক্তা চাষে আগ্রহী করে তুলছেন রহমান। শখ থেকে শুরু করা উদ্যোগ এখন স্বপ্নে পরিণত হয়েছে— জানালেন আবদুর রহমান। সরকারি ও প্রাতিষ্ঠানিক, আর্থিক ও কারিগরি সহযোগিতা পেলে মুক্তা চাষ আরও বড় পরিসরে নিতে চান তিনি। ভবিষ্যতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে মুক্তা রপ্তানিরও পরিকল্পনা রয়েছে তার।

বাড়ির ছাদে ঝিনুক থেকে মুক্তা উৎপাদনের উদ্যোগটি ব্যতিক্রমী— বললেন অভয়নগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরদার। তিনি মনে করেন, সঠিক প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও বাজারব্যবস্থা নিশ্চিত করা গেলে এ ধরনের উদ্যোগ বেকার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। 

অভয়নগরযশোরমুক্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী