Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মিয়ানমার থেকে চোরাইপথে আনা ১০ গরু জব্দ, গ্রেপ্তার পিকআপ চালক

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৯:২৬
মিয়ানমার থেকে চোরাইপথে আনা ১০ গরু জব্দ, গ্রেপ্তার পিকআপ চালক

ছবি: আগামীর সময়

কক্সবাজারের ঈদগাঁওয়ে মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি গরু জব্দ করেছে পুলিশ। এ সময়ে চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মেহেরঘোনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

গ্রেপ্তার সিরাজুল রামু উপজেলার কাউয়ারখোপ এলাকার বাসিন্দা।

ঈদগাঁও থানার ওসি এ টি এম শিফাতুল মাজদারের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় রামুর পানিরছড়া বাজারের দিক থেকে আসা সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। চোরাইপথে আনা গরুগুলো পিকআপে করে ঈদগাঁও গরুর বাজার সংলগ্ন একটি অনুমোদনহীন আড়তে নেওয়া হচ্ছিল। রমজানুল আলম ও রেজাউল করিম সিকদার নামে দুই ব্যক্তি ওই আড়তটির মালিক। এ সময় চালককে গ্রেপ্তার করলেও দুই পাচারকারী পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে চালক সিরাজুল গরু চোরাচালানের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি।

অভিযুক্ত আড়ত মালিক রমজানুলের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ওসি শিফাতুল জানান, গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেছেন, সীমান্তঘেঁষা এলাকায় গরু চোরাচালান ঠেকাতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

স্থানীয়রা অভিযোগ করেন, ঈদগাঁও এলাকা ধীরে ধীরে মিয়ানমারের গরু পাচারের একটি বড় ট্রানজিট পয়েন্টে পরিণত হচ্ছে। সীমান্ত থেকে এনে প্রথমে স্থানীয় অবৈধ আড়তে গরু মজুদ করা হয়। পরে সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় পাচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

জব্দগরু জব্দগরু পাচারকক্সবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন