Agamir Somoy E-Paper
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
সাজ্জাদ নিজেই ব্লাড ব্যাংক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বজ্রপাতে সাত জেলায় ১৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২০:৩৭
বজ্রপাতে সাত জেলায় ১৪ জনের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়

দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৪ জনের। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে দুজন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে মারা গেছেন একজন করে। আজ রবিবার দিনের বিভিন্ন সময়ে মৃত্যু হয়েছে তাদের।

গাইবান্ধা

গাইবান্ধা জেলায় আজ রবিবার বিকেলে বজ্রপাতে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের ছেলে ফুয়াদ চৌধুরী (১০), একই গ্রামের ছোটন মিয়ার ছেলে রাফি চৌধুরী (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান মিয়া (২০), ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের শুক্কুর আলীর ছেলে মানিক মিয়া (২৫) ও সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের নম্বার আলী (৬৫)।

সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ইউপির চেয়ারম্যান মোকলেছুর রহমান মণ্ডল জানিয়েছেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি, কালবৈশাখী শুরু হয়। এ সময় ফুয়াদ চৌধুরী, রাফি চৌধুরী ও মিজান মিয়া বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ তাঁদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। এ ঘটনায় আহত শামীমকে দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে গাইবান্ধা জেনারেল হাসপাতালে।

অপর দিকে সাঘাটার দেলুয়াবাড়ি চরের নদীর ঘাট থেকে ঘোড়ার গাড়িতে করে গরুর খড় বাড়িতে নেওয়ার পথে বজ্রপাতে মারাত্মক আহত হন মানিক মিয়া। আত্মীয়স্বজনেরা তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান।

এদিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউপির চেয়ারম্যান নাসিরুল আলম জানিয়েছেন, বিকেল সাড়ে চারটার দিকে বৃষ্টির সময় বাড়ির পাশেই ছাগল দেখতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন নম্বার আলী। এতে ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। আজ রবিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর ও কোষাডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন নিয়ামতপুর গ্রামের বাসিন্দা রশিদুল ইসলামের স্ত্রী লাবণী আক্তার (৩৫) ও কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭)।

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সকাল থেকে পীরগঞ্জ উপজেলা ও এর আশপাশে থেমে থেমে বৃষ্টি চলছিল। বেলা পৌনে দুইটার দিকে গরুর ঘাস কেটে বাড়ি ফিরছিলেন লাবণী। তখন আকস্মিক বজ্রপাতের ঘটনায় মারা যান তিনি।

অন্যদিকে কোষাডাঙ্গীপাড়ায় বজ্রপাতের ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দুপুরে বৈরামপুর এলাকায় জমিতে ফসল দেখতে যান ইলিয়াস। সেখানে বজ্রপাতে মৃত্যু হয়েছে তার।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বজ্রপাতে মারা গেছেন দুজন। রবিবার বিকেলে রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামে এবং তাড়াশ উপজেলার বেত্রাশীন গ্রামে এসব ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিকেলে আকাশে মেঘ দেখে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামে মাঠে কাটা ধান স্তূপ করে রাখছিলেন একই পরিবারের কয়েকজন। এমন সময় বজ্রপাতে গুরুতর আহত হন হোসেন আলী সেখ (২৫)। স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাকে।

এদিকে তাড়াশ উপজেলায় বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল হামিদ (৫০)। তিনি মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের মৃত গফুর আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম বলছিলেন, বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন আবদুল হামিদ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

জামালপুর

জামালপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন, মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী এলাকার মোহাম্মদ রাজীবের স্ত্রী মর্জিনা বেগম (২২) ও সদর উপজেলার চর যথার্থপুর এলাকার হাবিব মণ্ডলের ছেলে হাসমত আলী (৪৫।

আর আহতরা হলেন, মেলান্দহের হাজরাবাড়ী এলাকার হারুন মিয়ার স্ত্রী শেফালী বেগম (২৫), সদর উপজেলার চর যথার্থপুর এলাকার নুর আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৪) ও একই এলাকার মোহাম্মদ রুমান মিয়ার ছেলে মো. শাওন মিয়া (২৫) এবং সদর উপজেলার নাওভাঙ্গা এলাকার সুমন মিয়ার মেয়ে সুখী (১৪)। আহত ব্যক্তিদের ভর্তি করা হয়েছে জামালপুর জেনারেল হাসপাতালে। জামালপুর জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পঞ্চগড়

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে মো. সোহরাওয়ার্দী (২২) নামের এক চা-শ্রমিকের। আজ রবিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় একটি চা-বাগানের পাশে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন মো. মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩) নামের আরও দুই চা-শ্রমিক। তাঁদের মধ্যে মো. মোস্তফাকে ভর্তি করা হয়েছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে।

মারা যাওয়া সোহরাওয়ার্দী ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকার আবদুস সামাদের ছেলে। তিনি মাত্র আট দিন আগে বিয়ে করেছেন বলে জানা গেছে।

হতাহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে ধামোর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য খোরশেদ আলম কুদ্দুস বলেছেন, ‘সকালে সোনাপাতিলা এলাকায় শের আলী নামের এক চাষির চা-বাগান থেকে চা-পাতা তুলে বাড়ি ফিরছিলেন ওই তিন শ্রমিক। হঠাৎ বজ্রপাতে চা-বাগানের পাশেই ঘটনাস্থলে মারা যান সোহরাওয়ার্দী। ঘটনার সময় তাঁর সামান্য দূরে থাকা অপর দুই শ্রমিক আহত হয়েছেন।’

নাটোর

নাটোরের সিংড়ায় বজ্রপাতে মৃত্যু হয়েছে সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিকের। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেংগা পাকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

সম্রাট হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্রাটসহ কয়েকজন মিলে কেটে রাখা ধান নিয়ে যাচ্ছিলেন আউয়ালের বাড়িতে। এ সময় ঝড়–বৃষ্টি শুরু হলে সম্রাট ধানের বোঝা মাথা থেকে নামিয়ে পাশের এক ঘরে আশ্রয় নেয়। তখন হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলায় বজ্রপাতে সুমন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ বজ্রপাতের ঘটে। মারা যাওয়া সুমন মুচিখালী গ্রামের মো. আবদুল করিমের ছেলে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হাসান বলেছেন, ‘রবিবার বিকেল পৌনে ৪টার দিকে বাড়ির পাশে মাঠে বেঁধে রাখা ছাগল আনতে যান কৃষক সুমন। মাঠে পৌঁছামাত্র বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে থানায়।’

বজ্রপাতসাত জেলা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    বস্তিতে কোমর পানি, ভাবার সময় নেই কারও

    বস্তিতে কোমর পানি, ভাবার সময় নেই কারও

    ১৩ জুলাই ২০২৬, ০০:০৪

    সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি

    সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি

    ১৩ জুলাই ২০২৬, ০০:১১

    ভ্যানে বসে পানিতে ভেসে শেষে অফিসে

    ভ্যানে বসে পানিতে ভেসে শেষে অফিসে

    ১৩ জুলাই ২০২৬, ০১:০৫

    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু

    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু

    ১৩ জুলাই ২০২৬, ০১:১৩

    ‘ভিভো ওয়াই৫০০’ প্রি-অর্ডারেই উপহার

    ‘ভিভো ওয়াই৫০০’ প্রি-অর্ডারেই উপহার

    ১৩ জুলাই ২০২৬, ০০:১৯

    কুয়েতে মার্কিন হিমার্স মিসাইল লঞ্চারে ইরানের হামলা

    কুয়েতে মার্কিন হিমার্স মিসাইল লঞ্চারে ইরানের হামলা

    ১৩ জুলাই ২০২৬, ০২:১০

    সাজ্জাদ নিজেই ব্লাড ব্যাংক

    সাজ্জাদ নিজেই ব্লাড ব্যাংক

    ১৩ জুলাই ২০২৬, ০২:১৪

    ঢাকায় আসছেন বিশ্বকাপে মঞ্চ মাতানো সঞ্জয়

    ঢাকায় আসছেন বিশ্বকাপে মঞ্চ মাতানো সঞ্জয়

    ১৩ জুলাই ২০২৬, ০২:৩৫

    ভূরাজনীতির পঞ্চপাণ্ডব ও বাংলাদেশ

    ভূরাজনীতির পঞ্চপাণ্ডব ও বাংলাদেশ

    ১৩ জুলাই ২০২৬, ০২:২৬

    ‘নকল’ আমাদের মৌলিক অধিকার

    ‘নকল’ আমাদের মৌলিক অধিকার

    ১৩ জুলাই ২০২৬, ০২:২৪

    শিশুর টিকা কোনটা কখন

    শিশুর টিকা কোনটা কখন

    ১৩ জুলাই ২০২৬, ০২:২৩

    বিশ্বকাপ কি জীবনের চেয়েও মূল্যবান

    বিশ্বকাপ কি জীবনের চেয়েও মূল্যবান

    ১৩ জুলাই ২০২৬, ০২:২৫

    ভাসছে দেশ ডুবছে মানবিকতা

    ভাসছে দেশ ডুবছে মানবিকতা

    ১৩ জুলাই ২০২৬, ০২:২৫

    খান মুহম্মদ মৃধার মসজিদ

    খান মুহম্মদ মৃধার মসজিদ

    ১৩ জুলাই ২০২৬, ০২:৩৮

    ‘আমার কাছে বাংলাদেশ মানেই ঢাকা’

    ‘আমার কাছে বাংলাদেশ মানেই ঢাকা’

    ১৩ জুলাই ২০২৬, ০২:৩৯

    advertiseadvertise