Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জিসানকে নিয়ে জামায়াতের ‘অপহরণ নাটক’, দাউদকান্দি বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ২০:০৯
জিসানকে নিয়ে জামায়াতের ‘অপহরণ নাটক’, দাউদকান্দি বিএনপির বিক্ষোভ

শিবির নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি নেতারা

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই জামায়াতে ইসলামী ষড়যন্ত্রমূলকভাবে শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের অপহরণ নাটক সাজিয়েছে বলে দাবি করেছে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির নেতারা। আজ শনিবার উপজেলার শহীদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে এবং পৌর সদরে আয়োজিত পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় দলটির জ্যেষ্ঠ নেতারা এই কথা বলেন।

তারা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ যখন দ্রুত উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, তখন জামায়াত এই বানোয়াট নিখোঁজ নাটক তৈরি করেছে। দাউদকান্দি থানার বীরবাগ গোয়ালী গ্রামের বাসিন্দা জিসান মিয়ার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বিধবাকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটিয়ে ভ্রূণ নষ্ট করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

এ জঘন্য কেলেঙ্কারি ও আইনি দায় থেকে বাঁচতেই জিসান স্বেচ্ছায় গা ঢাকা দিয়েছিলেন, যাকে পরদিন লাকসাম থেকে পুলিশ উদ্ধার করে। এই স্বেচ্ছায় পালিয়ে যাওয়ার ঘটনাকে অপহরণ হিসেবে চালিয়ে দেওয়া জামায়াতের অপপ্রচার এবং তা সুস্থ ধারার রাজনীতির পরিপন্থী মন্তব্য করে শিবির নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি নেতারা।

শহীদনগরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম মন্তব্য করেন, বর্তমান সরকারের সুনাম নষ্ট করতে জামায়াত নানামুখী দুরভিসন্ধিমূলক রাজনৈতিক অপতৎপরতা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো প্রয়োজন।

দাউদকান্দি সদরের সভায় পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী জানান, ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে দ্রুতই উন্নয়নের দিকে নিয়ে যেতে এবং মানুষের প্রত্যাশা পূরণ করতে নিরলসভাবে কাজ করছে সরকার। তারা এই ছলচাতুরীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

উভয় সভায় উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, এনামুল হক সফর তালুকদার, সদস্য সচিব কাউসার আলম সরকার, বিএনপি নেতা আরিফ মাহামুদ, সালাহউদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব মো. রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল বাসেদ ও সদস্য সচিব রিমন খন্দকারসহ যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের স্থানীয় শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই ঘটনার প্রতিবাদে এবং শিবির নেতা জিসান মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নের নৈইয়ার, ইলিয়টগঞ্জ উত্তর ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল হয়।

দাউদকান্দিজামায়াতে ইসলামীজিসান মিয়া প্রধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে