Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহে ভিক্ষুকদের জন্য দোকানের সামনে টাকার বাক্স

ময়মনসিংহ অফিস
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৮
ময়মনসিংহে ভিক্ষুকদের জন্য দোকানের সামনে টাকার বাক্স

ছবি: আগামীর সময়

বৃহস্পতিবার এলেই ময়মনসিংহ নগরীর বড় বাজারের চেনা দৃশ্যটি যেন একটু বদলে যায়। দোকানের সামনে ক্রেতাদের ভিড়, ব্যস্ততার ফাঁকে বিক্রেতাদের হাঁকডাক, আর তার মধ্যেই একসঙ্গে জড়ো হন কয়েকশ ভিক্ষুক। কেউ লাঠিতে ভর দিয়ে, কেউ ধীর পায়ে, কেউবা দল বেঁধে ঘুরে বেড়ান দোকান থেকে দোকানে। জীবিকার তাগিদে তাদের কণ্ঠে ভেসে আসে সাহায্যের আকুতি।

তবে বড় বাজারের একটি দোকানের সামনে এসে তাদের আর হাত পাততে হয় না। বলতে হয় না, ‘কিছু টাকা দেবেন?’ অপেক্ষাও করতে হয় না দোকানির দিকে তাকিয়ে।

দোকানের সামনে রাখা একটি প্লাস্টিকের বাক্স থেকেই নিয়মমতো টাকা নিয়ে চলে যান তারা।

নগরীর সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত বাদ্যযন্ত্র বিক্রয় প্রতিষ্ঠান ‘নবাব এন্ড কোং’-এর সামনে দেখা মেলে এই ব্যতিক্রমী দৃশ্যের। বাক্সটিতে রাখা থাকে ভাংতি টাকা। কোনো ভিক্ষুক এসে সেখান থেকে দুই টাকা নেন, কেউ পাঁচ টাকা। কেউ আবার নিজের কাছে থাকা ভাংতি টাকা দিয়ে প্রয়োজনীয় টাকা তুলে নেন। এরপর নির্বিকারভাবে চলে যান পরের গন্তব্যে।

বিষয়টি যেন দান নেওয়া ও দেওয়ার প্রচলিত দৃশ্যের এক নীরব মানবিক বিকল্প। এখানে নেই করুণার প্রদর্শন, নেই দীর্ঘ কথাবার্তা, নেই কারও সামনে হাত পেতে দাঁড়িয়ে থাকার অস্বস্তি। আছে শুধু প্রয়োজনের সময় প্রয়োজনটুকু নেওয়ার সুযোগ।

দোকানের কর্ণধার ও ময়মনসিংহের বিরল বাদ্যযন্ত্র সংগ্রাহক রেজাউল করিম আসলাম জানান, ভিক্ষুকদের সুবিধার কথা চিন্তা করেই এমন ব্যবস্থা করেছেন তিনি।

তার ভাষায়, এতে ভিক্ষুক ও দাতা উভয়ের সময় সাশ্রয় হয়। কথা বলারও প্রয়োজন হয় না।

প্রতি বৃহস্পতিবারই বড় বাজার এলাকায় ভিক্ষুকদের আনাগোনা বেশি থাকে। সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত এভাবে টাকা নেওয়ার সুযোগ থাকে। তবে সকালবেলাতেই ভিড় বেশি হয় বলে জানান তিনি।

সময়ের সঙ্গে মানুষের জীবন যেমন ব্যস্ত হয়ে উঠেছে, তেমনি বেড়েছে মানুষের প্রয়োজনও। সেই ব্যস্ততার মাঝেও কারও অসহায়ত্বকে একটু সহজ করে দেওয়ার এমন ছোট্ট উদ্যোগ হয়তো খুব বড় কোনো পরিবর্তনের গল্প নয়। কিন্তু কারও জন্য দুই টাকা, পাঁচ টাকা কখনো কখনো একবেলার খাবারের সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আর সেই টাকাটি যখন কারও হাতে তুলে না দিয়ে একটি বাক্সে রাখা থাকে, তখন দানের দৃশ্যটিও বদলে যায়। দাতা থাকেন আড়ালে, গ্রহীতাকেও দাঁড়িয়ে থাকতে হয় না কারও সামনে। দুজনের মাঝখানে থাকে শুধু একটি প্লাস্টিকের বাক্স।

বড় বাজারের কোলাহলের মধ্যে তাই প্রতি বৃহস্পতিবার এই বাক্সটি হয়ে ওঠে এক নীরব মানবিকতার প্রতীক। কেউ হয়তো দুই টাকা নিয়ে চলে যান, কেউ পাঁচ টাকা। কিন্তু সেই সামান্য টাকার সঙ্গে যে সম্মানটুকু জড়িয়ে থাকে, তার মূল্য কিছুতেই টাকায় মাপা সম্ভব নয়।

ময়মনসিংহবড় বাজারভিক্ষুক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    advertiseadvertise