কক্সবাজার
কিশোর সুকান্ত হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার বাপ্পি (২০)
কক্সবাজার শহরের সমিতিপাড়ায় চাঞ্চল্যকর কিশোর সুকান্ত হত্যা মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত আরও এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার বাপ্পি (২০) কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বিশেষ অভিযান চালিয়ে গতকাল রবিবার রাত ৯টার দিকে বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, সমিতিপাড়ায় সংঘর্ষের ঘটনায় সেলুনকর্মী কিশোর সুকান্ত (১৫) হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছিল। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানালেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।





