উখিয়া
পুলিশ দেখে পালাল দুর্বৃত্ত, বিদেশি পিস্তল উদ্ধার

সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ায় ছিনতাই বা অপরাধ সংঘটনের প্রস্তুতি নেওয়ার অভিযোগে সন্দেহজনকভাবে অবস্থান করা কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালান। এ সময় রাত আড়াইটার দিকে একটি বিদেশি পিস্তল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
উদ্ধার করা পিস্তলটি জব্দ করা হয়েছে। পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।



