কক্সবাজারের রামুতে পুলিশের অস্থায়ী চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় একটি মিনি পিকআপ থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকআপচালক মো. সোহেলকে (২৭) আটক করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রামু থানার এসআই নিক্সন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।পুলিশ জানায়, একপর্যায়ে একটি মিনি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক সেটি অমা...