লক্ষ্মীপুরে যুবককে গ্রেপ্তারের পর ঘরে মিলল বিদেশি পিস্তল

গ্রেপ্তার যুবক মহিন উদ্দিন
লক্ষ্মীপুরে মহিন উদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তারের পর তার বসতঘর থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার নন্দীগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।
তার ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রামে মহিন উদ্দিনের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ঘর থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
মহিন উদ্দিন নন্দীগ্রামের গোলাম রহমান হাজী বাড়ির মৃত ড. জাহাঙ্গীর আলম ওরফে খোকনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।







