Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়

‘ম্যানার’ শেখানোর আড়ালে নবীন শিক্ষার্থীদের নির্যাতন!

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৯:০৩
‘ম্যানার’ শেখানোর আড়ালে নবীন শিক্ষার্থীদের নির্যাতন!

ছবি: আগামীর সময়

দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। যেখানে প্রতিবছর নতুন স্বপ্ন নিয়ে পা রাখেন হাজার হাজার শিক্ষার্থী। কিন্তু সেই স্বপ্নের শুরুটা যদি হয় ভীতি, অপমান আর নির্যাতনের মধ্য দিয়ে তবে শিক্ষাজীবনের প্রথম অধ্যায়ই হয়ে ওঠে দুঃস্বপ্নের মতো।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে এমনই এক উদ্বেগজনক অভিযোগ সামনে এসেছে। প্রথম বর্ষের ১০ জন শিক্ষার্থী লিখিতভাবে জানিয়েছেন, ‘ম্যানার’ শেখানোর নামে দীর্ঘদিন ধরে তাদের ওপর চালানো হয়েছে র‍্যাগিং, মানসিক চাপ এবং শারীরিক নির্যাতন।

ভুক্তভোগীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিনোদপুর এলাকায় ডেকে নিয়ে তাদের দিয়ে বারবার বাধ্য করা হতো নিজের পরিচয় দিতে। শুধু তাই নয়; বিকৃতভাবে গান গাওয়া, কবিতা আবৃত্তি, এমনকি ব্যক্তিগত চ্যাট দেখানোর মতো অপমানজনক কাজও করানো হয়েছে। অশালীন ভাষা, গালিগালাজ এবং পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য- সব মিলিয়ে পরিস্থিতি ছিল ভয়ংকর।

সিনিয়রদের নির্দেশ না মানলে নেমে আসত ভয়ভীতি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা, পুরো ব্যাচকে বয়কটের হুমকি- এসব ছিল নিয়মিত ঘটনা। এমনকি একটি আন্দোলনে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে।

আরও পড়ুন

এমপির ফোনে মোটরসাইকেলে ছুটে এলেন ইউএনও

০৪ মে ২০২৬

গত শনিবার এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। উপস্থিত না হলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। পরদিন আবার একটি মিথ্যা নোটিশ দেখিয়ে ক্যাম্পাসে এনে সিনিয়রদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

অভিযুক্তদের তালিকায় রয়েছে ওই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তানভীরুল ইসলাম ইমন, আফতাব ইমন, সজিব রহমান, অলি আহমেদ, রিওয়ান খান, তাসিবুল ফাহাদ, মাহফুজুল ইসলাম নয়ন, ফরহাদ রেজা ইমন; ২০২১-২২ শিক্ষাবর্ষের নাফিউল ইসলাম অনিক এবং সহপাঠী নোমায়েত ইসলাম মারুফের নাম।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নাফিউল ইসলাম অনিক। জানালেন, ‘র‍্যাগিংয়ের কোনও ঘটনা আমার অজানা।’

আরেক অভিযুক্ত শিক্ষার্থী তাসিবুল ফাহাদের ভাষ্য, ‘নবীনবরণ উপলক্ষে জুনিয়র-সিনিয়রদের মধ্যে আলোচনা হয়েছে, র‍্যাগিংয়ের কোনও বিষয় ঘটেনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, ‘গুরুত্বসহকারে দেখা হচ্ছে অভিযোগটি। তদন্তে সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়র‍্যাগিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে