Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পুলিশের গাড়ির পাশে আ.লীগের মশাল মিছিল, বিক্ষোভে বিএনপি

বরগুনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮
শেয়ার করুন:
পুলিশের গাড়ির পাশে আ.লীগের মশাল মিছিল, বিক্ষোভে বিএনপি

পুলিশের গাড়ির পাশ দিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল। ছবি : আগামীর সময়

বরগুনায় মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিষিদ্ধ দলটির মিছিলের উল্টো পাশ দিয়ে যাচ্ছিলো পুলিশে টহল গাড়ি। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে পৌর শহরের এই মিছিলে মশালের পাশাপাশি কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে।

এ ঘটনার প্রতিবাদে পরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বরগুনা পৌর শহরের জেলা স্কুল এলাকা থেকে মশাল মিছিল বের করেন। মিছিলটি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটি শহরের ফার্মেসি পট্টির মাথায় পৌঁছালে বরগুনা সদর থানা-পুলিশের একটি টহল গাড়ির মুখোমুখি হয়। তবে পুলিশ সদস্যরা মিছিলটির পাশ দিয়ে চলে যায়।

এ সময় মিছিলে থাকা ছাত্রলীগের নেতারা পুলিশ সদস্যদের নিরাপদে সরে যেতে বলেন বলে জানা গেছে।

টহল গাড়িতে বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজীসহ চার-পাঁচজন পুলিশ সদস্য ছিলেন।

এ ঘটনার পরপরই জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজ।

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বরগুনার শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন।

‘সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ কতটা ভূমিকা পালন করে, তা তারা দেখবেন। পুলিশ ব্যর্থ হলে দেশের মানুষের স্বার্থে বরগুনা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বসে থাকবেন না’, হুঁশিয়ারি করেন নজরুল ইসলাম।

তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজের নম্বরে একাধিকবার ফোন করেও তার পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বরগুনাআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেনু বাতিলে আইনি নোটিশ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেনু বাতিলে আইনি নোটিশ