Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যশোরের শার্শায় এবার ঈদ চমক উট ও দুম্বা

মোহসীন আলী, বেনাপোল (যশোর)
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৭:০২
যশোরের শার্শায় এবার ঈদ চমক উট ও দুম্বা

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলায় উট ও দুম্বার খামারে বেড়েছে ব্যস্ততা। মরুর জাহাজখ্যাত উট ও বিদেশি জাতের দুম্বা এবার কোরবানির বাজারে তুলতে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় তরুণ উদ্যোক্তারা। ইতোমধ্যে কয়েকটি উট ও দুম্বা বিক্রিও হয়েছে।

শার্শার পুটখালী এলাকার খামারি নাসির উদ্দীনের খামারে রয়েছে ১৫টি উট। এর মধ্যে ৫টি ইতোমধ্যে বিক্রি হয়েছে। অন্যদিকে বাগআঁচড়া এলাকার তরুণ উদ্যোক্তা তাসনীম জুবায়েরের খামারে রয়েছে ৩৫টি দুম্বা। সেখান থেকেও ৭টি দুম্বা বিক্রি হয়েছে।

খামারিদের ভাষ্য, বছরজুড়ে যত্নে লালন-পালনের পর একেকটি উট ২৫ থেকে ৩০ লাখ টাকায় বিক্রি হয়। প্রতিটি উট থেকে গড়ে ৩০ থেকে ৩৫ মণ মাংস পাওয়া যায়। বাকি পশুগুলো ঢাকা ও চট্টগ্রামের হাটে বিক্রির প্রস্তুতি চলছে।

নাসির উদ্দীনের খামারের শ্রমিক আহাদ আলী জানান, ঈদকে সামনে রেখে উটগুলোর বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। প্রতিদিন গোসল করানো হচ্ছে এবং ভুট্টা, ঘাস, ছোলা ও নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

‘কন্যাসন্তানের জন্য আফসোস ছিল, এখন নেই’

২০ মে ২০২৬

খামারি নাসির উদ্দীন উল্লেখ করেন, মরুভূমির প্রাণী হওয়ায় দেশের আবহাওয়ায় উট পালন বেশ কঠিন ও ব্যয়বহুল। তবে কোনো ধরনের কৃত্রিম মোটাতাজাকরণ ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। খৈল, ভুসি, কাঁচা ঘাস ও খড় খাইয়েই উটগুলো বড় করা হয়েছে। তিনি আরও জানান, পশুখাদ্যের দাম বাড়ায় এবার উৎপাদন খরচ আগের বছরের তুলনায় অনেক বেশি হলেও বাজারে উটের ভালো চাহিদা রয়েছে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের শৌখিন ক্রেতারা নিয়মিত যোগাযোগ করছেন।

দুম্বার খামারি তাসনীম জুবায়ের জানান, ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে ২০২৪ সালে বাবার সহায়তায় নাটোরের বনপাড়া থেকে ৮ লাখ টাকায় ৭টি দুম্বা কিনে যাত্রা শুরু করেন তিনি। দুই বছরের ব্যবধানে সেই ছোট উদ্যোগ এখন বড় খামারে পরিণত হয়েছে। বর্তমানে তার খামারে ছোট-বড় মিলিয়ে ৩৫টি দুম্বা রয়েছে, যার বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শার্শা উপজেলায় মোট ১৫ হাজার ৮০৩টি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ হাজার ৫৮২টি গরু, ১২ হাজার ১৭১টি ছাগল, ৩৫টি দুম্বা এবং ১৫টি উট।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি