Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাতের বিক্ষোভ, ২৪ ঘণ্টাতেই রাজশাহী মহানগর যুবদলের পদায়ন বাতিল

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২১:২৬
শেয়ার করুন:
রাতের বিক্ষোভ, ২৪ ঘণ্টাতেই রাজশাহী মহানগর যুবদলের পদায়ন বাতিল

রাজশাহী মহানগরে যুবদলের একাংশ নেতাকর্মীর বিক্ষোভ

রাজশাহী মহানগর যুবদলের কমিটিতে নতুন করে ১৩ নেতার পদায়ন এবং কয়েকজনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত ঘিরে সংগঠনটিতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

ঘোষণার পরপরই বিক্ষোভে নামেন একাংশের নেতাকর্মীরা।

গতকাল শনিবার রাতে তারা মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্যসচিব রফিকুল ইসলাম রবির বাসভবন ঘেরাও করেন। তাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

নেতাকর্মীদের বিক্ষোভের মুখে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই আগের সিদ্ধান্ত বাতিল করেছে কেন্দ্রীয় যুবদল।

আজ রবিবার  এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার দেওয়া পদায়ন ও অব্যাহতির সিদ্ধান্ত বাতিলের কথা জানানো হয়।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেন।

এর আগে শনিবার রাত ১১টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় সদস্যসচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসার সামনে জড়ো হন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সেখানে রাত ১২টা পর্যন্ত অবস্থান করেন তারা বিভিন্ন স্লোগান দেন। পরে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসভবনের সামনে যান। তবে ওই সময় বাসাটি তালাবদ্ধ ছিল। কিছুক্ষণ অবস্থানের পর ফিরে যান নেতাকর্মীরা।

আরও পড়ুন

দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

২২ নভেম্বর ২০২৬

দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান রিটন। ২০২৫ সালে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হলে আহ্বায়কের পদটি শূন্য হয়। পরে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি আহ্বায়ক হন।

এর মধ্যে কয়েকজন নেতা বিএনপিতে যোগ দেওয়ায় গত ১৫ জুলাই মহানগর যুবদলের কমিটিতে নতুন করে আটজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। সর্বশেষ ২১ নভেম্বর কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে কয়েকজনকে অব্যাহতি এবং ১৩ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্তির কথা জানানো হয়। বিএনপিতে যোগদান ও মৃত্যুজনিত কারণে পদ শূন্য হওয়ায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে নতুন পদায়ন নিয়ে সবচেয়ে বেশি আপত্তি ওঠে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ার ঘটনায়। বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকা এবং মামলা, হামলা ও কারাভোগ করা পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া এবং গত ১৫ জুলাই যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া নেতা ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল বলেছেন, ‘একটি সংগঠন ছেড়ে আসা নেতাকে সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন মামলা, হামলা ও জেল-জুলুম সহ্য করা নেতাদের বড় পদ পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত করা হয়েছে।’

মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল ইসলাম শুভ বললেন, ‘যাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, তিনি মহানগর ছাত্রদলে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেননি। বিএনপির রাজনীতি করার কারণে তারা ও তাদের পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। অথচ এখন তাদের মূল্যায়ন করা হচ্ছে না।’ ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি বললেন, ‘অনেক ত্যাগী নেতা কমিটিতে জায়গা পাননি। একই কমিটিতে বারবার নতুন করে অন্তর্ভুক্তির ঘটনাও ঘটছে। নেতাকর্মীদের আবেগ ও ক্ষোভ থাকতেই পারে। এরই মধ্যে কেন্দ্রীয় যুবদল এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’

অন্যদিকে, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘স্বার্থের লোভে পদায়িত হওয়া কিংবা পদায়িত করা কোনোটিই আমার চরিত্রের সঙ্গে যায় না।’

বিক্ষোভযুবদলরাজশাহী মহানগর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা