Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সোনালি আঁশের পথে পানির বাধা

  • সাটুরিয়ায় পাটের উচ্চ ফলন হলেও বাড়তি ব্যয়ে দুশ্চিন্তায় কৃষক
সোহেল রানা খান, সাটুরিয়া (মানিকগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:৩৪
সোনালি আঁশের পথে পানির বাধা

গ্রাফিকস: আগামীর সময়

‘আগে বর্ষার সময় ক্ষেতে পানি আসত। সেই পানিতেই পাট কেটে জমিতেই জাগ দিতাম। এখন বৃষ্টির পানি ছাড়া জমিতে আর পানি থাকে না। তাই পাট কেটে খালে নিয়ে গিয়ে জাগ দিতে হচ্ছে। এতে খরচ হয়ে গেছে প্রায় দ্বিগুণ’— কথাগুলো বলছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামের কৃষক মো. রাজা মিয়া (৫০)।

তার মতো শত শত কৃষক এবার মুখোমুখি হয়েছেন একই সমস্যার। বর্ষা মৌসুম হলেও পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দিতে হিমশিম খাচ্ছেন তারা। ফলে শ্রম, সময় ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি মানসম্মত আঁশ উৎপাদন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

কোথাও ক্ষেতে এখনো পরিপক্ব পাট দাঁড়িয়ে আছে, আবার কোথাও কৃষক পাট কেটে জমির পাশে স্তূপ করে রেখেছেন। অনেকেই অল্প পানিতে মাটিচাপা দিয়ে কোনো রকমে জাগ দেওয়ার চেষ্টা করছেন। তবে অধিকাংশ কৃষক পর্যাপ্ত পানির অভাবে কয়েক কিলোমিটার দূরের খাল, নদী কিংবা জলাশয়ে জাগ দিচ্ছেন। এতে পরিবহন ব্যয় যেমন বাড়ছে, তেমনি শ্রম ও সময় বেশি লাগছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে পাটচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ ধরা হয়েছিল ৪৫৪ হেক্টর জমিতে। তবে বাস্তবে আবাদ হয়েছে ৪৬১ হেক্টরে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। অর্থাৎ উৎপাদনের সম্ভাবনা বাড়লেও জাগ দেওয়ার জন্য প্রয়োজনীয় পানির সংকট এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কৃষকের সামনে।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকের ভাষায়, ‘পর্যাপ্ত পানি না থাকায় অনেকেই অন্য এলাকায় পাট জাগ দিচ্ছেন। এতে অতিরিক্ত খরচ হচ্ছে। তবে যেসব খাল, ডোবা ও জলাশয়ে পানি রয়েছে, সেখানে কৃষক জাগ দিতে পারছেন।’

সোনালি আঁশসাটুরিয়ামানিকগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার