Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কাগজপত্র নেই ২৭ হাসপাতাল-ডায়াগনস্টিকের

  • নাঙ্গলকোটের বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ে নানা অভিযোগ
রেজাউল করিম রাজু, নাঙ্গলকোট (কুমিল্লা)
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৯
কাগজপত্র নেই ২৭ হাসপাতাল-ডায়াগনস্টিকের

সংগৃহীত ছবি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রয়েছে ২৭টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এর মধ্যে ১১টি বেসরকারি হাসপাতাল ও ১৬টি ডায়াগনস্টিক সেন্টার। তবে এসব প্রতিষ্ঠানের অনেকের প্রয়োজনীয় কাগজপত্র ও নিবন্ধন হালনাগাদ নেই বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে অদক্ষ টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা-নিরীক্ষা, ভুল রিপোর্ট, চিকিৎসায় অবহেলা এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ঝুঁকিপূর্ণ পরিবেশে অস্ত্রোপচার চালানোর অভিযোগও রয়েছে।

স্থানীয় বাসিন্দা এবং ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত তদারকি ও প্রশাসনিক ব্যবস্থা না থাকায় কিছু বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবার নামে চলছে অনিয়ম। কোনো কোনো প্রতিষ্ঠানে প্রয়োজনীয় জনবল ছাড়াই করা হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা ও অস্ত্রোপচার। এমনকি একজন চিকিৎসক দিয়ে একই সময়ে অ্যানেস্থেশিয়া ও অস্ত্রোপচার করার অভিযোগও রয়েছে। কিছু প্রতিষ্ঠানের বাইরে ২৪ ঘণ্টা সিজারিয়ান সেবার বিজ্ঞাপন থাকলেও বাস্তবে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল রয়েছে কি না— তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সম্প্রতি উপজেলার তিনটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলেও অন্য প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অভিযান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, লাইসেন্স ও নিবন্ধন নবায়ন না থাকলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ঝুঁকিতে পড়ছেন রোগীরা।

মাহিনী গ্রামের বাসিন্দা আলী আকবর জানিয়েছেন, নাঙ্গলকোটের একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা করানোর পর তাকে একটি রোগের কথা জানানো হয়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। পরে কুমিল্লা শহরে একই পরীক্ষা করালে মিল পাওয়া যায়নি আগের রিপোর্টের সঙ্গে।

আলীয়ারা গ্রামের আকরামও একই ধরনের অভিযোগ করেন। তার ভাষ্য, স্থানীয় একটি প্রতিষ্ঠানে পরীক্ষার পর শনাক্ত করা হয়েছিল বড় ধরনের রোগ। পরে লাকসামে পরীক্ষা করালে ওই রোগের অস্তিত্ব পাওয়া যায়নি।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীনের বিরুদ্ধে পক্ষপাতমূলকভাবে অভিযান চালানো অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার বক্তব্য, ‘স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। আগামী কয়েক দিনের মধ্যে উপজেলার প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ধাপে ধাপে অভিযান চালানো হবে। প্রয়োজনীয় কাগজপত্র, চিকিৎসক ও জনবল এবং স্বাস্থ্যসেবার মান যাচাই করা হবে।’

নাঙ্গলকোটকুমিল্লাহাসপাতালডায়াগনস্টিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ