কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রয়েছে
২৭টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,
এর মধ্যে ১১টি বেসরকারি হাসপাতাল ও ১৬টি ডায়াগনস্টিক সেন্টার। তবে এসব প্রতিষ্ঠানের
অনেকের প্রয়োজনীয় কাগজপত্র ও নিবন্ধন হালনাগাদ নেই বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে অদক্ষ
টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা-নিরীক্ষা, ভুল রিপোর্ট, চিকিৎসায় অবহেলা এবং প্রয়োজনীয় অনুমোদন
ছাড়া ঝুঁকিপূর্ণ পরিবেশে অস্ত্রোপচার চালানোর অভিযোগও রয়েছে।
স্থানীয় বাসিন্দা এবং ভুক্তভোগীদের
অভিযোগ, নিয়মিত তদারকি ও প্রশ...