Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঠাকুরগাঁও

ভাত খাওয়ার সময়ও ঘুষ নিচ্ছেন রেকর্ড কিপার!

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৭:৪৬
ভাত খাওয়ার সময়ও ঘুষ নিচ্ছেন রেকর্ড কিপার!

ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার অফিসে রেকর্ড কিপারের ঘুষ লেনদেনের অভিযোগ— সংগৃহীত

জমির দলিল, নকল কিংবা রেকর্ডসংক্রান্ত সেবা নিতে ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসে গেলে সরকারি ফি-ই শেষ কথা নয়, এমন অভিযোগ অনেক দিনের। সেবাপ্রার্থীদের ভাষ্য, সরকারি কোষাগারে নির্ধারিত ফি জমা দেওয়ার পরও অনেক ক্ষেত্রে 'আরও কিছু' না দিলে কাঙ্ক্ষিত সেবা মিলতে চায় না। দীর্ঘদিন ধরে মুখে মুখে ঘুরে বেড়ানো সেই অভিযোগ এবার নতুন করে আলোচনায় এসেছে একটি গোপন ক্যামেরার ভিডিও প্রকাশের পর।

ভিডিওতে দেখা যায়, অফিসের তৎকালীন রেকর্ড কিপার আঞ্জুমান আরা খাবার খাওয়ার সময় টেবিলে বসেই এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করছেন। ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকারি অফিসে যদি এভাবে প্রকাশ্যেই অর্থ লেনদেনের অভিযোগ ওঠে, তাহলে আড়ালে কী ঘটছে?

আরও পড়ুন

জ্বালানি সংকট কাটাতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

০৫ আগস্ট ২০২৬

জেলা রেজিস্ট্রার অফিসে প্রতিদিন শত শত মানুষ জমির নিবন্ধন, দলিলের নকল উত্তোলন ও রেকর্ডসংক্রান্ত বিভিন্ন সেবা নিতে আসেন। অভিযোগ রয়েছে, সরকারি নিয়মে আবেদন করলেও অনেককে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। দ্রুত কাজ করিয়ে দিতে কিংবা ফাইল এগিয়ে নিতে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। টাকা দিতে না চাইলে কখনো ফাইল আটকে রাখা, কখনো নতুন কাগজপত্রের অজুহাতে বারবার ঘুরতে বাধ্য করার অভিযোগও রয়েছে।

একাধিক ভুক্তভোগী পরিচয় প্রকাশ না করার শর্তে তারা জানান, অতিরিক্ত অর্থ না দিলে কাঙ্ক্ষিত সময়ে কাজ শেষ করা কঠিন হয়ে পড়ে। ভবিষ্যতে হয়রানির আশঙ্কায় অধিকাংশই প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন। তাদের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে চলে আসা একটি অলিখিত প্রক্রিয়া।

ভিডিওতে অর্থ গ্রহণের অভিযোগ ওঠা রেকর্ড কিপার আঞ্জুমান আরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ভিডিওতে যে টাকা গ্রহণ করতে দেখা গেছে, সেটি ঘুষ নয়। চারটি দলিলের নকল উত্তোলনের সরকারি ফি বাবদ চার হাজার টাকা তিনি গ্রহণ করেছিলেন।

এ বিষয়ে জেলা রেজিস্ট্রার মো. হেলাল উদ্দিন বলেছেন, ‘সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ গ্রহণের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি সেবাকে ঘিরে এমন অভিযোগ নতুন নয়। তবে এবার অভিযোগের সঙ্গে যুক্ত হয়েছে দৃশ্যমান একটি ভিডিও, যা ঘটনাটিকে নতুন মাত্রা দিয়েছে। সচেতন নাগরিকদের মতে, বিষয়টি শুধু একজন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনআস্থার প্রশ্নও এর সঙ্গে জড়িত।

ঠাকুরগাঁওরেকর্ড কিপারঘুষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট