জমির দলিল, নকল কিংবা রেকর্ডসংক্রান্ত সেবা নিতে ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসে গেলে সরকারি ফি-ই শেষ কথা নয়, এমন অভিযোগ অনেক দিনের। সেবাপ্রার্থীদের ভাষ্য, সরকারি কোষাগারে নির্ধারিত ফি জমা দেওয়ার পরও অনেক ক্ষেত্রে 'আরও কিছু' না দিলে কাঙ্ক্ষিত সেবা মিলতে চায় না। দীর্ঘদিন ধরে মুখে মুখে ঘুরে বেড়ানো সেই অভিযোগ এবার নতুন করে আলোচনায় এসেছে একটি গোপন ক্যামেরার ভিডিও প্রকাশের পর।ভিডিওতে দেখা যায়, অফিসের তৎকালীন রেকর্ড কিপার আঞ্জুমান আরা খাবার খাওয়ার সময় টেবিলে বসেই এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ...