Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়ের হাসিতেই খুশি মাহবুব
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

একদিকে সংস্কার অন্যদিকে ধস

তরিকুল ইসলাম, কয়রা (খুলনা)
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৬:১৬
একদিকে সংস্কার অন্যদিকে ধস

গ্রাফিকস: আগামীর সময়

জোয়ারের সময় কপোতাক্ষ নদের পানি ধীরে ধীরে উঠে আসে। সেই পানিই কয়েকটি পাইপ বেয়ে ঢুকে পড়ে মাছের ঘেরে। বছরের পর বছর ধরে এমন দৃশ্যই স্বাভাবিক হয়ে উঠেছে খুলনার কয়রা উপজেলার নদের তীরবর্তী এলাকায়। এখন পুরনো সেই পাইপগুলোই নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে— যে বাঁধ মানুষকে জলোচ্ছ্বাস ও লবণাক্ততার হাত থেকে রক্ষা করার কথা, সেই বাঁধের ভেতরে যদি আগের মতোই পানি চলাচলের পথ খোলা থাকে, তবে সংস্কারের পরও সেটি কতটা টেকসই হবে? কারণ সংস্কারকাজ চলার মধ্যেই ধস নেমেছে বাঁধের দুটি স্থানে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য বলছে, উপজেলার দশহালিয়া থেকে হোগলা অভিমুখে সংস্কার করা হচ্ছে ২৪০ মিটার বাঁধ। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমিন অ্যান্ড কোম্পানি। অনুন্নত রাজস্ব খাত (এনডিআর) প্রকল্পের আওতায় ২৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে এ কাজ শুরু হয়েছে ৯ ফেব্রুয়ারি। আগামী ২০ জুলাইয়ের মধ্যে কাজ শেষ হওয়ার কথা।

তবে ২৪০ মিটার বাঁধের মধ্যে চারটি লবণপানি উত্তোলনের পাইপ এখনো বহাল। প্রায় ১০০ মিটারের মধ্যেই রয়েছে তিনটি পাইপ এবং অন্য অংশে রয়েছে আরও একটি। পাইপ অপসারণ না করেই এগিয়ে নেওয়া হয়েছে বাঁধ সংস্কারকাজ। এরই মধ্যে পাইপসংলগ্ন কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটল। একটি স্থানে ধসে পড়েছে মাটি। সেখানে জিও ব্যাগ ও বাঁশের পাইলিং দিয়ে আপাতত ধস ঠেকানোর চেষ্টা চলছে।

স্থানীয়দের অভিযোগ, বাঁধের পাশ থেকেই মাটি কেটে ব্যবহার করা হয়েছে সংস্কারকাজে। এতে নদের চরে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং বাঁধের ঢালও তুলনামূলক খাড়া হয়ে গেছে। ঢাল সংরক্ষণের জন্য ব্যবহৃত কয়েকটি জিও ব্যাগে পর্যাপ্ত বালুর পরিবর্তে ব্যবহার করা হয়েছে কাদাযুক্ত মাটি।

স্থানীয় বাসিন্দা রোকন, মোস্তাফিজ, কামালসহ কয়েকজনের ভাষ্য, ওই এলাকায় প্রায় দুই কিলোমিটার জুড়ে রয়েছে ৩০-৩৫টি পাইপ। বহু বছর ধরে এসব পাইপের মাধ্যমে নদ থেকে সরাসরি লবণপানি নেওয়া হয় মাছের ঘেরে। জোয়ার-ভাটার সময় পাইপের চারপাশ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ধীরে ধীরে মাটি সরে যায় এবং দুর্বল হয়ে পড়ে বাঁধ।

তাদের দাবি, অতীতেও একই কারণে কয়েক দফা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। তাই সংস্কারের সময় পাইপ অপসারণ না করলে নতুন করে ঝুঁকি থেকেই যাবে।

পাইপ অপসারণের গুরুত্ব তুলে ধরেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার দিদারুল ইসলাম। তার ভাষায়, বাঁধের মধ্যে থাকা সব পাইপ অপসারণ করতে হবে। এরপর সঠিকভাবে বাঁধ নির্মাণ বা সংস্কার করা হলে কাজটি দীর্ঘস্থায়ী হবে। অন্যথায় কয়েক দিনের মধ্যেই আবার ক্ষতিগ্রস্ত হতে পারে বাঁধ। এতে অপচয় হবে সরকারি অর্থ।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ তদারকির দায়িত্বে থাকা পলাশের দাবি, নিয়ম মেনেই করা হচ্ছে কাজ। পাইপের কারণেই সংস্কারের পর আবার ধস নেমেছে। এতে ক্ষতি হয়েছে আমাদেরই।

ক্ষতিগ্রস্ত অংশ ঠিকাদারের মাধ্যমে আবার মেরামত করার কথা জানিয়েছেন কয়রা পানি উন্নয়ন উপবিভাগের উপসহকারী প্রকৌশলী সোলাইমান হোসেন।

অবশ্য পাইপ অপসারণের বিষয়ে তাৎক্ষণিক উদ্যোগ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী। তার মতে, পাইপ অপসারণে রয়েছে কিছু প্রতিবন্ধকতা। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং ঘের মালিকদের নিয়ে বৈঠক করে নেওয়া হবে সিদ্ধান্ত।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ৩০ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    নেদারল্যান্ডস
    ০
    মরক্কো
    ০
    ৩০ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    আইভরি কোস্ট
    ০
    নরওয়ে
    ০
    ০১ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    সুইডেন
    ০
    ০১ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ০
    ইকুয়েডর
    ০
    ০১ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    ইংল্যান্ড
    ০
    কঙ্গো
    ০
    ০২ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    বেলজিয়াম
    ০
    সেনেগাল
    ০
    advertisement
    advertisement
    জরাজীর্ণ কোচে চলছে ঢাকা-সরিষাবাড়ী আন্তঃনগর ট্রেন

    জরাজীর্ণ কোচে চলছে ঢাকা-সরিষাবাড়ী আন্তঃনগর ট্রেন

    ৩০ জুন ২০২৬, ০০:১২

    শেষ ষোলতে ব্রাজিল

    শেষ ষোলতে ব্রাজিল

    ৩০ জুন ২০২৬, ০১:৩১

    ‘যতক্ষণ সে বেঁচে ছিল, ততক্ষণ আমিও বেঁচে থাকতে চেয়েছিলাম’

    ‘যতক্ষণ সে বেঁচে ছিল, ততক্ষণ আমিও বেঁচে থাকতে চেয়েছিলাম’

    ৩০ জুন ২০২৬, ০১:৫৮

    কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের

    কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের

    ৩০ জুন ২০২৬, ০০:০৬

    জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

    জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

    ৩০ জুন ২০২৬, ০১:০৭

    জার্মানির বিদায়

    জার্মানির বিদায়

    ৩০ জুন ২০২৬, ০২:৩৭

    ব্রাজিলের ২৪ বছরের অপেক্ষার অবসান

    ব্রাজিলের ২৪ বছরের অপেক্ষার অবসান

    ৩০ জুন ২০২৬, ০২:৫৬

    নেইমারকে না খেলানোর কারণ জানালেন আনচেলত্তি

    নেইমারকে না খেলানোর কারণ জানালেন আনচেলত্তি

    ৩০ জুন ২০২৬, ০২:৩০

    ‘গোলমেলে’ বলে গোল উৎসব!

    ‘গোলমেলে’ বলে গোল উৎসব!

    ৩০ জুন ২০২৬, ০২:৩১

    মাছির আনাগোনায় মিলল মাটিচাপা স্বামীর লাশ, আটক স্ত্রী

    মাছির আনাগোনায় মিলল মাটিচাপা স্বামীর লাশ, আটক স্ত্রী

    ৩০ জুন ২০২৬, ০২:২০

    মমতার ফেরা প্রায় অসম্ভব

    মমতার ফেরা প্রায় অসম্ভব

    ৩০ জুন ২০২৬, ০০:৫৪

    প্রবাসী স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী

    প্রবাসী স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী

    ৩০ জুন ২০২৬, ০০:৪০

    প্রতিশ্রুতির অভাব নেই, অভাব...

    প্রতিশ্রুতির অভাব নেই, অভাব...

    ৩০ জুন ২০২৬, ০০:৫৩

    সংঘর্ষে নিহত যুবকের মরদেহ দাফন করেই ফের সংঘর্ষ

    সংঘর্ষে নিহত যুবকের মরদেহ দাফন করেই ফের সংঘর্ষ

    ৩০ জুন ২০২৬, ০১:০৭

    তিস্তার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ

    তিস্তার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ

    ৩০ জুন ২০২৬, ০০:৩২

    advertiseadvertise